গায়িকার গায়ে পড়ছে কিল-চড়, বিচ্ছেদের জল্পনার মাঝে ভিডিও পোস্ট করে কি বার্তা দিতে চাইলেন মোনালি?

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের বিচ্ছেদ যেন বর্তমানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে স্বামী মাইক রিখটারের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে মোনালি ঠাকুরের। সম্প্রতি জনপ্রিয় গায়িকার বিচ্ছোদ নিয়ে তুঙ্গে চর্চা। গুঞ্জন বিয়ে ভাঙছে গায়িকা মোনালি ঠাকুরের। গায়িকার ও তাঁর স্বামী নাকি ইনস্টাগ্রামে দুজনে দুজনকে আনফলো করে দিয়েছেন। বিবাহ বিচ্ছেদের জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন গায়িকা। সেই পোস্টই জল্পনার আগুনে ঘি ঢেলেছে।

মোনালি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে রয়েছে শারীরিক ও মানসিক নির্যাতনের বার্তা। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে কখনও মোনালি হাসছেন আবার কখনও তাঁর মুখে ফুটে উঠেছে বেদনা। আবার তাঁর গায়ে কিল-চড় পড়ছে। যদিও এই ভিডিও গায়িকার নিজেরই গাওয়া গান ‘এক বার ফির’ থেকে কাটা একটি অংশ। এই গান তাঁর খুব কাছের বলে উল্লেখ করে ভিডিওর সঙ্গে গায়িকা লেখেন ‘‘এটাই কারণ।’’ কিন্তু কিসের কারণ সেটা উল্লেখ করেননি। সেই ভিডিও দেখেই অনুগামীরা প্রশ্ন তুলছেন এই ভিডিওর মাধ্যমে কি গায়িকা নিজের জীবন নিয়ে কিছু বার্তা দিতে চেয়েছেন?

মোনালি ও মাইকের ২০১৭ সাল খুব সাধারণ ভাবে বিয়ে হয়েছে বলে জানা যায়। তাঁরা নিজেদের বিয়ের কথা ৩ বছর লুকিয়ে রেখেছিলেন। ২০২০ সালের জুন মাসে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন। সুইজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক। বিয়ের খবর প্রকাশের পর তাদের একসঙ্গে বহু ছবিও শেয়ার করেছেন মোনালি। তবে সেই সমস্ত কিছুই ডিলিট করে দিয়েছেন গায়িকা। অনেকেই বলছেন কাজের সূত্রে একে অপেরের থেকে দূরে থাকার কারণেই নাকি সম্পর্কে চিড় ধরেছে। তবে বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি গায়িকা।

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের