‘ধামাচাপা দেওয়া যাবে না’, রাহুলের মৃত্যুতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি রূপাঞ্জনার

রবিবাসরীয় (২৯ মার্চ) সন্ধ্যায় অভিনেতার মৃত্যুর খবরে গোটা সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। দিঘার তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের অকাল মৃত্যুতে গোটা টলিউডে শোকের ছায়া বিরাজ করছে। রবিবাসরীয় (২৯ মার্চ) সন্ধ্যায় অভিনেতার মৃত্যুর খবরে গোটা সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। দিঘার তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। যেখানে তিনি ‘ভোলে বাবা পার করে গা’ শুটিংয়ে গিয়ে ছিলেন। জানা গিয়েছে, শুটিং শেষে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। সমুদ্রের গভীরে চলে যেতেই বালিতে পা আটকে তিনি ডুবে যায়। এরপর তাঁর সহকর্মীরা চিৎকার করতে শুরু করলে তাঁকে জল থেকে উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। অভিনেতার মৃতদেহ এখন ময়নাতদন্তের জন্যে দিঘা থেকে তমলুক নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁকে কলকাতায় আনা হবে।

তবে রাহুলের মৃত্যু অস্বাভাবিক দাবি করে তদন্তের দাবি করেছেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। যেন চোখের পলকেই সব শেষ। কয়েক ঘণ্টা আগেও তিনি শুটিং করছিলেন রাহুল, তিনিই চলে গেলেন। তালসারিতেই রাহুলের সলিল সমাধি। তবে শুটিং স্পষ্টেই অভিনেতার মৃত্যু নিয়ে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন। মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে করেছেন রূপাঞ্জনা মিত্র। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টে দাবি করেছেন যে, ‘কোনও নিরাপত্তা ছাড়াই শুটিং হচ্ছে, এর দায় নিতেই হবে ইন্ডাস্ট্রিকে। আর ধামাচাপা দেওয়া যাবে না। শিল্পীদের জন্য বাংলা ফিল্ম সোকল্ড ইন্ডাস্ট্রি নিরাপদ নয়। জীবনের ঝুঁকি নিয়ে প্রচুর শিল্পী প্রচুর কাজ করেছে এই ট্রেডে। অরুণোদয় প্রচুর প্রফেশনাল শিল্পী। শুটিং চলছিল তখন ঈশ্বর এদের ছেড়ো না।’

জানা যায়, রবিবার শুটিং শেষে তালসারিতে জলে নামেন তিনি। তখন তাঁর বাইক ব্যাথা করছিল। সেই সময় জোয়ার চলে আসে। তখনই তলিয়ে যান। টেকনিশিয়ানরা উদ্ধার করেন। জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর সোমবারই তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিকে রাহুলের মৃত্যু নিয়ে দিঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিনেতার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় থমকে গিয়েছে টলিপাড়া। তাঁর মৃত্যু সাহিত্য ও সিনেমা জগতের ক্ষেত্রে এটি অপূরণীয় ক্ষতি। তাঁর একাধিক বইও রয়েছে, যা পাঠকদের কাছে খুবই প্রিয়। বড়পর্দা, ছোটপর্দা ও থিয়েটারে অবাধ বিচরণ ছিল বছর তাঁর। ২০০০ সালে ‘চাকা’ দিয়ে শুরু বাংলার ছবির পথচলা। কিন্তু তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তুলেছিল রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি। এরপর ২০০৮ ‘আবার আসব ফিরে’ ও ‘জ্যাকপট’-এ নজর কাড়ে তাঁর অভিনয়। ‘জুলফিকার’ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল রাহুলকে। এছাড়া ‘বিদায় ব্যোমকেশ’ ও ‘ব্যোমকেশ গোত্র’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। এছাড়া সাহিত্যচর্চা থেকে রাজনীতির বাকবিতণ্ডা, সব ক্ষেত্রেই তিনি ছিলেন দাপুটে। ২০১৭ সালে স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু ছেলে সহজের কথা ২০২৩ সাল থেকে আবারও একসঙ্গে থাকতে শুরু করেছিলেন রাহুল। কিন্তু অকালেই সব শেষ হয়ে গেল।

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১