শুরুতেই বাজিমাত! ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র দাপটে কুপোকাত ‘পরিণীতা’, সেরা কে?

প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে বিদ্যা ব্যানার্জি, তৃতীয় পজিশনে রয়েছে পরিণীতা, চতুর্থস্থানে রয়েছে, রাঙামতী তীরন্দাজ, জগদ্ধাত্রী, পঞ্চমে রয়েছে চিরদিনই তুমি যে আমার, দাদামণি

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরুর সপ্তাহেই টিআরপিতে বাজিপাত প্রফেসর বিদ্যা ব্যানার্জির। গত সপ্তাহে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এই ধারাবাহিক। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত, অর্ণব বন্দোপাধ্যায়। সিরিয়ালে স্বস্তিকা একজন দাপুটে অধ্যাপকের ভূমিকায় অভিনয় করছেন। এবং তাঁর অভিনয়ও ব্যপক প্রশংসিত হচ্ছে। সেই ফলই পাওয়া যাচ্ছে টিআরপিতে। কেননা শুরুতেই টিআরপির দ্বিতীয় স্থানে জায়গা বানিয়ে ফেলেছে এই সিরিয়াল। আজ বৃহস্পতিবার, তাই সময়মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। দর্শকদের রুচির কথা মাথায় রেখে নিত্যনতুন ধারাবাহিক আনছে বাংলার প্রথম সারির চ্যানেল কর্তৃপক্ষ। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি।

গত কয়েক সপ্তাহে স্টার জলসা এবং জি বাংলায় একাধিক ধারাবাহিক চালু হয়েছে। তাই নতুনদের জায়গা করে দিতে শেষ হয়েছে পুরোনো একাধিক ধারাবাহিক। এদিকে দীর্ঘদিন পরে স্টার জলসা ফর্মে ফিরেছে। রাজরাজেশ্বরী রাণী ভবাণী শুরু হওয়ার পর থেকেই টিআরপির শীর্ষাসনে জায়গা বানিয়েছিল। পিছিয়ে গিয়েছিল পরশুরাম। কিন্তু কয়েক সপ্তাহ থেকে টিআরপিতে আমূল পরিবর্তন হয়েছে। আগের জায়গা ফিরে পেয়েছে পরশুরাম। এদিকে রাণী ভবাণী, চিরসখা দের বহুদিন ধরেই টিআরপির পাঁচে দেখা যাচ্ছে না। সে জায়গায় প্রথম থেকেই ভাল শুরু করেছে বিদ্যা ব্যানার্জি, অন্যদিকে রাঙামতী তীরন্দাজও ভাল ফলাফল করছে। এ সপ্তাহের টিআরপিতে প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে বিদ্যা ব্যানার্জি, তৃতীয় পজিশনে রয়েছে পরিণীতা, চতুর্থস্থানে রয়েছে, রাঙামতী তীরন্দাজ, জগদ্ধাত্রী, পঞ্চমে রয়েছে চিরদিনই তুমি যে আমার, দাদামণি।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ……………

প্রথম: পরশুরাম ৬.৮ (স্টার জলসা) 

দ্বিতীয়: বিদ্যা ব্যানার্জি ৬.৬ (জি বাংলা)

তৃতীয়: পরিণীতা ৬.৩ (জি বাংলা)

চতুর্থ: রাঙামতী (স্টার জলসা), জগদ্ধাত্রী ৬.১

পঞ্চম: চিরদিনই তুমি যে আমার, দাদামণি ৬.০

ষষ্ঠ: ফুলকি ৫.৮

সপ্তম: চিরসখা, জোয়ার ভাঁটা ৫.৭

অষ্টম: লক্ষ্মী ঝাঁপি, ও মোর দরদিয়া ৫.৪

নবম: কম্পাস ৫.০

দশম: তুই আমার হিরো ৪.৮

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা