স্বামীর সঙ্গে চারবছরের সম্পর্কে ছেদ, জীবনে নতুন মানুষ আসার কথা জানালেন তিয়াসা

হ্যাঁ, প্রেম করছি। জন্মদিনের জন্য বিশেষ জামা কিনে দিয়েছে সে। এখনই নাম বলতে চাই না। একসঙ্গে ভাল আছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ধারাবাহিক জগতের একজন দাপুটে অভিনেত্রী তিয়াসা লেপচা। জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাধ্যমে খ্যাতির শিরোনামে এসেছিলেন অভিনেত্রী। বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন শ্যামা ওরফে তিয়াসা লেপচা। স্বামীর হাত ধরেই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তিনি। কিন্তু বছর কয়েক বাদেই চারবছরের সংসার ভেঙে যায় অভিনেত্রী। রাতারাতি স্বামীর দেওয়া পদবীও পরিবর্তন করে নেন তিনি। এমনিতে তো খুবই হাসি-খুশি মিষ্টি স্বভাবের মেয়ে তিনি। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নানারকম অবতারে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। আজ অর্থাৎ ১৬ অগস্ট তিয়াসা লেপচার জন্মদিন। বর্তমানে তিনি স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি, তাঁর বিপরীতে অভিনয় করছেন আগের নায়ক নীল ভট্টাচার্যই।

তবে আজ তাঁর জন্মদিন হলেও বার্থডে সেলিব্রেশন তাঁর শুরু হয়ে গিয়েছে তিন দিন আগে থেকেই। তবে এবার নিজের কোনও সহ-অভিনেতা, কাছের বন্ধু এবং ভক্তদের সঙ্গে জন্মদিনটা উদ্‌যাপন করেননি অভিনেত্রী। কারণ স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার মাস কয়েক বাদেই তাঁর জীবনে এসেছে নতুন সদস্য। ইতিমধ্যেই রাতভর শুরু করেছেন পার্টি। রবিবার কাটিয়েছেন তাঁর ‘বাংলা মিডিয়াম’ এবং ‘কৃষ্ণকলি’র টিমের সঙ্গে।

১৫ অগস্ট সকালটা ছিল ভক্তদের জন্য বরাদ্দ। আর রাতে ঘনিষ্ট বন্ধু এবং বিশেষ মানুষের সঙ্গে কেক কেটেছেন তিয়াসা। এছাড়া বাড়িতে ভাল-মন্দ রান্নার আয়োজন তো আছেই। এর আগে বহুবার নায়িকার প্রেমের জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু এতদিন মনের মানুষের কথা জানাননি অভিনেত্রী। অবশেষে জন্মদিনেই প্রেমের কথা স্বীকার করলেন তিয়াসা। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে, “হ্যাঁ, প্রেম করছি। জন্মদিনের জন্য বিশেষ জামা কিনে দিয়েছে সে। এখনই নাম বলতে চাই না। একসঙ্গে ভাল আছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।” আর এই ঘটনা শোনার পর থেকেই নেটপাড়ায় তুমুল উত্তেজনা শুরু হয়েছে।

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ