‘টাইগার-৩’ মুক্তির এক সপ্তাহ আগেই শুরু হচ্ছে অগ্রিম টিকিট বুকিং, কবে থেকে জানুন!

তবে এবার 'টাইগার' প্রেমীদের জন্যে সুখবর শোনালেন ছবির প্রযোজনা সংস্থা। আগামী ৫ নভেম্বর থেকে Tiger-৩-র অ্যাডভান্স বুকিং শুরু হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক বছর আগেও শুধুমাত্র ইংরেজী সিনেমা দেখার জন্যে মানুষ হলে আগে থেকেই টিকিট বুকিং করতেন, কিন্তু বর্তমানে দক্ষিণী এবং হিন্দি সিনেমার কাছে কোনও পাত্তা পায়না ইংরেজী সিনেমা। ছবি মুক্তির কয়েক দিন আগেই শুরু হয়ে যায় টিকিট বুকিং প্রক্রিয়া। যেমনটা হয়েছিল, দক্ষিণী সিনেমা বাহুবলী, KGF, RRR-র বেলায়। তেমনি শাহরুখের পাঠান, জওয়ানের বেলাতেও টিকিট প্রক্রিয়া এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছিল। তবে এই যাত্রায় সলমান কেন বাদ যাবে? ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এবার ‘টাইগার ৩’ নিয়ে ফের বড় পর্দায় ফিরছেন সলমন। YRF-এর ‘টাইগার’ ফ্রাঞ্চাইজির ছবি নিয়ে বরারই সিনেমাপ্রেমীদের মধ্যে আলাদা উত্তেজনা থাকেই। এবার আসছে Tiger-3। তাই সলমন খানের এই ছবি নিয়ে উৎসাহ, উদ্দীপনা ছিল বহু আগে থেকেই।

তবে এবার ‘টাইগার’ প্রেমীদের জন্যে সুখবর শোনালেন ছবির প্রযোজনা সংস্থা। আগামী ৫ নভেম্বর থেকে Tiger-৩-র অ্যাডভান্স বুকিং শুরু হতে চলেছে।কারণ ১২ নভেম্বর দীপাবলিতে মুক্তি পাচ্ছে টাইগার-থ্রি। আর তার ঠিক এক সপ্তাহ আগে থেকেই অর্থাৎ ৫ নভেম্বর থেকেই Tiger-3 দেখার জন্য টিকিট বুক করতে পারবেন সিনেমা প্রেমীরা। আশা করা হচ্ছে দীপাবলিতে মুক্তি পেতে চলা সলমনের এই ছবি দারুণ ব্যবসা করতে সক্ষম হবে। এদিকে সলমনের টাইগার 3-এর সঙ্গেই বিশেষ চমক হিসাবে শাহরুখের ‘ডাঙ্কি’র টিজার উন্মুক্ত করতে চলেছেন প্রযোজনা সংস্থা। ইতমধ্যেই মুক্তি পেয়েছে টাইগার-থ্রি ট্রেলার।

ছবিতে সলমনের প্রতিপক্ষ হিসাবে দেখা যাবে ইমরান হাশমিকে। ট্রেলারে দেখা গিয়েছে ইমরানের লক্ষ্যেই হল সলমন খানে বদনাম ছড়ানো এবং তাঁর পরিবারকে খতম করে ফেলা। যদিও আবার ‘টাইগার থ্রি’ ট্রেলারে সলমন বলছেন, ‘টাইগার সে দুশমনি সবকো বাড়ি পড়তি হ্যায়’ (টাইগারের সাথে শত্রুতার পরিণতি মারাত্মক)। সুতরাং বোঝাই যাচ্ছে, এবার সল্লুর ছবি ‘পাঠান’, ‘জওয়ান, ‘গদর-২’র মতো ব্লকবাস্টার ছবিকে টেক্কা দেবেই। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর