আজ মায়ের দিন! মা-র সঙ্গে আদর মাখা ছবি পোস্ট করে মাতৃদিবস উদযাপন শ্রাবন্তী, রাজ, মিমিদের

ঋদ্ধি সেন, সোনালী, সৌরভ দাস, ঋদ্ধিমা, মিমি চক্রবর্তী-সহ একাধিক টলিউড তাবড়রা মায়ের সঙ্গে ছবি পোস্ট করে মাতৃদিবসের শুভেচ্ছা জানালেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ মে ‘বিশ্ব মাতৃদিবস’। এই বিশেষ দিনে নিজেদের মায়ের ছবি পোস্ট করছেন অনেকেই। কেউ ছোটবেলার ছবি, কেউ আবার ফিরে গিয়েছেন মায়ের ছোটবেলায়। প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে শুধুই মা। এদিন মায়ের সঙ্গে শাশুড়ি মায়েরও শুভেচ্ছা পাচ্ছে মাতৃদিবসের। বলিউডের পাশাপাশি মাতৃদিবসে মাতলেন টলিউড তারকারাও। অভিনেত্রী অপরাজিতা আঢ্য, থেকে শুরু করে রাজ চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, সোনালী, সৌরভ দাস, ঋদ্ধিমা, মিমি চক্রবর্তী-সহ একাধিক টলিউড তাবড়রা মায়ের সঙ্গে ছবি পোস্ট করে মাতৃদিবসের শুভেচ্ছা জানালেন। 

এদিন দুই মায়ের ছবি পোস্ট করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কিছু দিন আগে গত হয়েছেন অভিনেত্রীর মা। ফলে এ দিন আরও আবেগপ্রবণ তিনি। লেখেন, “আমার দুই মা দেবকী এবং যশোদা । দেবকী জন্ম দিয়েছেন এবং যশোদা পালন করেছেন। দেবকীর ধারণা ছিল, আমি যা করি সব সময় ভুল করি। দেবকী মায়ের অনেক অভিযোগ ছিল। তবে আমি ভুল করলেও যশোদা মা বলেন একদম ঠিক করেছি । দেবকী ২৭শে ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করেছেন। আন্তর্জাতিক নারীদিবসে আমি দুই মাকে আদরের সহিত সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি।” তবে এদিন ভুল করে ‘নারীদিবস’ লিখে কটাক্ষের মধ্যে পড়লেও কিছু্ ক্ষণের মধ্যে ভুল শুধরে নেন অভিনেত্রী। 

১৪ মে, বিশ্ব মাতৃদিবসে মাকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য অভিনেতা ঋদ্ধি সেনের। সমাজমাধ্যমে মায়ের সঙ্গে দু’টি ছবি পোস্ট করেছেন অভিনেতা লিখলেন, “আর একটু দূরে ঠেলে দেওয়া আর একটু কাছে চলে আসার এই রোজকার অভ্যেস একজনের সাথেই গড়ে ওঠে, যার জন্য দ্বন্দ্ব চিনতে শিখে, অনুভব করা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দ্বন্দ্বের নাম হয়তো মা।” এছাড়াও ঋদ্ধি বেছে নিয়েছেন অঞ্জন দত্তের জনপ্রিয় একটি প্রেমের গান, “তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হত না…”।

১৪ মে, আন্তর্জাতিক মাতৃ দিবস নিজের মাকে নিয়ে কিছু কথা লিখলেন অভিনেত্রী সোনালী চৌধুরী। একদিকে তিনি মা হয়েছেন, অন্যদিকে মাত্র দেড় বছরের মাথায় মা-কে হারিয়েছেন তিনি। তাও দেখতে দেখতে ৬ মাস হয়ে গিয়েছে। অভিনেত্রীর কথায়, মা-ই ছিলেন তাঁর ভালো বন্ধু। মাকে খুব বেশি করে মিস করি। কত কথা বাকি রয়ে গেল…। যদি কোনও নতুন কাজের প্রস্তাব পেতাম, তাহলে সর্বপ্রথম মাকে বলতাম। মায়েরও এসব নিয়ে খুব আগ্রহ ছিল। ১২ মে আমার ছেলের ২ বছর হয়েছে, আর আজ মাদার্স ডে, আর কয়েকদিন আগেই ২৫ বৈশাখ গিয়েছে, পরপর এই দিনগুলি গেছে, তাই আরও বেশি করে মায়ের কথা মনে পড়ছে। খুব মনে পড়ে আমার পরীক্ষার আগে বাংলা আর ইতিহাস, এগুলো মা পড়তেন, আর আমি শুনতাম।”

আজ ১৪ মে, আন্তর্জাতিক মাতৃ দিবসে নিজের মাকে নিয়ে কিছু কথা লিখলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়ার কথায়,”মায়েদের নিয়ে কিছু বললে কম বলা হয়। আর আমার মা হলেন আমার শিরদাঁড়া। আমার মা-ই আমার সব, আমার বেস্টফ্রেন্ড। আমার মুড সুইং আমার বদমেজাজ থেকে শুরু করে সবকিছুই মা সহ্য করেন। আমার মা আমাকে সহ্য করেন, সেটাই অনেক বড় বিষয়। শুধু ১৪ মে নয়, আমার কাছে রোজই মাদার্স ডে। আমি তো এখনও নিয়মিত মায়ের সঙ্গেই শ্যুটিংয়ে যাই, মাকে ছাড়া আমি অন্ধ। এমনকি আমি যখন সবথেকে বেশি কষ্টে থাকি, দুঃখে থাকি, হয়ত সেটা কেউই বুঝতে পারছেন না, মা ঠিক বুঝে যান। আমার মনে হয়, শুধু আমার মা নন, পৃথিবীর সব মায়ের মধ্যেই কেমন একটা গোয়েন্দা কাজ করে। যেটা অনেক বড় বড় গোয়েন্দাদেরও হারিয়ে দিতে পারে। আমাদের মা-মেয়ের সম্পর্কে এটাই সবথেকে সুন্দর বিষয়।”

মায়ের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘আমাকে এই দুনিয়ার সেরাটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমার ভালোবাসা, আদর আর তোমার হাতের অসাধারণ রান্না… তোমায় ভালোবাসি মা।’

মা আর বোনের সঙ্গে থ্রো ব্যাক ছবি শেয়ার করে অভিনেতা সৌরভ দাস লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে মা’। 

২০২১ সালের মেয়ে মাসে প্রয়াত হন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের মা রিমা ঘোষ। মাদার্স ডে-র দিন মায়ের সঙ্গে থ্রো ব্যাক ছবি ও শাশুড়িমা মিঠু চক্রবর্তীর সঙ্গেও ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার শক্তির স্তম্ভদের মাতৃ দিবসের শুভেচ্ছা। তোমাদের অনেক ভালোবাসি।’ প্রসঙ্গত, চলতি বছরের তিনিও মা হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী। 

মায়ের সঙ্গে এই ছবিটি শেয়ার করে মিমি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘সব মায়েদের মাতৃ দিবসের শুভেচ্ছা।”

রাজ চক্রবর্তী মাতৃ দিবসে মা আর বউয়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সব মায়েদের আমার প্রণাম আর অনেক অনেক ভালোবাসা। হ্যাপি মাদার্স ডে।’

মাদার্স ডে তে প্রয়াত মায়ের সঙ্গে পুরোনো ছবি শেয়ার করে মাতৃদিবসের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। ক্যাপশনে লেখেন, ‘মাদার্স ডে’তে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখে তাই মন খারাপ হয়ে যাচ্ছে। পুরনো স্মৃতিকে মনে করা ছাড়া আমার কাছে আর কোনও বিকল্প নেই। মা-যে আমার কাছে কী ছিলেন, সেটা আর কীভাবে কাকে বোঝাব! আমার কাছে সবকিছুই মা ছিল, যেটাই ঘটত, মাকে এসে বলতাম। যেকোনও ছোটবড় ঘটনা, ভালো-খারাপ সবকিছুই মাকে এসে বলতাম।২০২১- আমার জীবন থেকে একটা বড় অংশ কেড়ে নিয়েছে। আমার মায়ের ভীষণ প্রণোচ্ছ্বল একজন মহিলা ছিলেন। তিনিও চাইতেন জীবনটাতে ভালোকরে বাঁচতে চাইতেন। আমি যে এমন এত বেশি কথা বলি, ফ্রেন্ডলি, এর সবকিছুর কারণ আমার মা।’

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ