‘ক্ষমার অযোগ্য’ আর জি কর কান্ডে বিস্ফোরক মিমি

Share:

নিজস্ব প্রতিনিধি : আর জি করে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুর প্রতিবাদে পথে নেমেছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসক সহ অনান্য কর্মীরা। তদন্ত প্রক্রিয়া চলছে। এর মধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন বিনোদন দুনিয়া।সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক, অভিনেতা- অভিনেত্রীরাও মুখ খুলতে শুরু করেছেন সমাজমাধ্যমে। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। রবিবার(১১ আগস্ট) নিজের সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি।

এই নিয়ে মিমি জানিয়েছেন, ‘আরজি কর-কাণ্ডে অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত, যাতে এই ধরনের জঘন্য অপরাধের কথা কেউ ভাবতেও না পারে। নায়িকার মতে, ‘এই নারকীয় ঘটনার জন্য কেউ সন্তানহারা হয়েছেন। কারও স্বপ্ন অকালে ঝরে গেছে। কোনও পরিবারে অপূরণীয় ক্ষতি হয়েছে।’মৃতা’কে  উদ্দেশে করে তিনি জানান,  এই বিষয়টি কখনো ক্ষমা করা যায় না। ক্ষমারও অযোগ্য, তোমার পাশে আছি।’

শনিবার (১০ আগস্ট) সমাজমাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্তও প্রতিবাদে সামিল হয়েছিলেন। সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন তিনি। ‘আর কত আঘাত পাবে পরিবারগুলো’? কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই ? এই ভাবে মৃত্যু? কেন? কী এর ব্যাখ্যা?  এত অন্যায় কেন ?…..’

প্রতিবাদের ঝড় উঠেছে বাংলা বিনোদন দুনিয়ায়। সমাজমাধ্যমকে হাতিয়ার করে প্রতিবাদ জানাচ্ছেন টলিউডের শিল্পিরা।এই নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ও লিখেছিলেন, ‘আমার শহর কুণ্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে,  পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে…’। অন্যদিকে স্বস্তিকার বক্তব্যে উঠে এসেছিল প্রতিবাদী ভাষা। জানিয়েছেন, ‘দোষীদের সাজা হোক’।

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত