আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

Share:

নিজস্ব প্রতিনিধি:  পুণেতে কেতন আগরওয়ালকে হাড়হিম করা হত্যা মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য সামনে আসছে। ২০ বছর বয়সী সিয়া গোয়েলের সম্পর্কে পুলিশ যত জানতে পারছে ততই অবাক হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সিয়া গোয়েল ও চেতন চৌধুরী প্রথমে কেতন আগরওয়ালকে হত্যা করার ছক কষেনি, বরং একটি সাজানো দুর্ঘটনার মাধ্যমে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল এমন একটি দুর্ঘটনা ঘটানো, যাতে কেতনের হাত বা পা ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে কোনো সন্দেহ তৈরি না হয়।  কেতন  পঙ্গু হলে পরিকল্পিত বালি ভ্রমণ এবং ৬  জুন  বিয়ে বাতিল হয়ে যেত।  

পুলিশের তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত দুজন বালি ভ্রমণ এড়ানোর জন্য নানা অজুহাত নিয়ে আলোচনা করছিল। সেই সময়ে, তারা একটি সড়ক দুর্ঘটনা বা ডাকাতির নাটক সাজানোর কথা ভেবেছিল, যাতে কেতন গুরুতরভাবে আহত হয়। পুলিশের মতে, সিয়া বিশ্বাস করত যে, যদি কেতন স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায়, তাহলে সে তার পরিবারকে বিয়েটা ভেঙে দিতে আরও সহজে রাজি করাতে পারবে। অস্ত্র দিয়ে কেতনকে খুন করার কোনো উদ্দেশ্য ছিল না  সিয়া ও চেতনের। তাদের পরিকল্পনা ছিল মৃত্যুটিকে সম্পূর্ণ দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া এবং কোনো প্রমাণ না রাখা। তদন্তে আরও জানা গিয়েছে, স্লো পয়জন অর্থাৎ যে বিষ শরীরকে ধীরে ধীরে নিস্তেজ করে দেয় সেটার খোঁজও গুগলে করেছিল সিয়া। চেতন ও সিয়া  এই অপরাধের জন্য  লোনাভালার আশেপাশের টাইগার পয়েন্ট এবং ভিসাপুর ফোর্টসহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছিল। সব দিক দেখে অবশেষে, তারা লোহাগড় ফোর্টকে বেছে নেয়।

আরও পড়ুন:  সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

পুলিশের তদন্তে জানা গিয়েছে, ৩১  মে-র আগেই তারা দুজনে মিলে কেতনকে লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে, ৩১  মে সিয়া ও কেতন যখন দুর্গে পৌঁছায়, তখন সিয়া কেবল এলাকাটি রেকি করে এবং জায়গাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তদন্তকারী সংস্থাগুলোর দাবি, সেদিন সুযোগ থাকা সত্ত্বেও সিয়া কোনো ঝুঁকি নেয়নি। পরে সিয়া  ও চেতন চৌধুরীর মধ্যে এই নিয়ে আলোচনা হয়  এবং তার পরেই ১৮ জুন কেতনের দেহ উদ্ধার করা হয়।   

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত