ছুটি কাটাতে একসঙ্গে কোথায় পাড়ি দিলেন দেব-রুক্মিণী ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বেশকিছু সময় ধরে ব্যস্ত কর্মসূচীর মধ্যে ছিলেন অভিনেতা দেব। লোকসভা নির্বাচনের প্রচার থেকে শুরু করে ছবির কাজেও এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা।মাঝেমধ্যে অবশ্য ব্যাট বল হাতে খেলার ময়দানে দেখা যেত। তবে এবার সুযোগ পেয়েই মাঝরাতে বেরিয়ে পড়লেন দেব। সঙ্গে আবার কে ? প্রেমিকা রুক্মিণী মৈত্র ছাড়া আবার কে!

শনিবার(১০ অগস্ট) মধ্যরাতে দেব এবং রুক্মিণী মৈত্রকে শহর ছাড়তে দেখা গিয়েছিল। দেবকে এদিন ‘ব্ল্যাক লুকে’ দেখা যায়। পরনে ছিল একটি কালো শার্ট এবং প্যান্ট। মাথায় উস্কো খুশকো চুল। মুখে একগাল হাসি।

অন্যদিকে রুক্মিণী মৈত্রকে ‘সিম্পল লুকে’ দেখা গিয়েছে। পরনে ছিল লাল টপ, কালো জ্যাকেট এবং কালো প্যান্ট। কাঁধে ভ্যানিটি ব্যাগ। জানা গিয়েছে তাঁরা দুজন মিলে ছুটি কাটাতে যাচ্ছেন কোথাও। যদিও গন্তব্য কোথায় তা এখনও খোলসা করেন নি কেউই।কলকাতা বিমানবন্দরে তাঁদের একঝলক দেখতে পাওয়া মাত্রই বলিপাড়ায় শুরু জল্পনা। কোথায় যাচ্ছেন, কতদিনই বা থাকবেন-ইত্যাদি ইত্যাদি…..। তবে এসব প্রশ্নের উত্তর আপাতত গোপনে রেখেছেন অভিনেতা।

রুক্মিণী তাঁর সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন।সেখানে ফ্লাইটে চায়ের কাপের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।তিনি এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘ তিনি এখন বাচ্চাদের মতো দারুণ খুশি…’। শুধু তাই নয়, আরও একটি ছবি পোস্ট করে লেখেন, ‘পরের গন্তব্য কোথায়?’ 

একাধিক বুমেরাং ভিডিয়োও পোস্ট করেছেন সমাজমাধ্যমের পাতায়। রবিবার (১১ আগস্ট) একটি ছবিও পোস্ট করেছেন দেব। ছবিটির সামনে ছিল পাথুরে পাহাড়। সকালের ঝকঝকে রোদ। চারপাশে হলদেটে আভায় রঙিন চারপাশ। তাবু খাঁটানো একটা জায়গা। ভেতরে রঙিন শতরঞ্চি পাতা। সামনে গাছের গুঁড়ি দিয়ে বানানো টেবিল যার উপরেই রাখা একখানা কফি কাপ।

নেপথ্যে যে গান দিয়েছে অভিনেতা। তবে এখন কোথায় আছেন তা জানাতে চান না কাউকে। তবে ছবি দেখে অনেকরেই অনুমান পশ্চিম এশিয়ার কোনও দেশেই ছুটি কাটাতে গিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, দেবকে আগামীতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘টেক্কা’ ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্রও রয়েছেন। অন্যদিকে শীতের ছুটিতে আসতে চলেছে ‘খাদান’। সেখানে তাঁর সঙ্গে অভিনয়ে দেখা যাবে যিশু সেনগুপ্ত। এছাড়াও আগামী ‘প্রতীক্ষা’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তীকেও দেখা যাবে।

অন্যদিকে ‘টেক্কা’ ছাড়াও রুক্মিণীকে আগামীতে ‘নটী বিনোদিনী’ ছবিতে দেখা যাবে। মুখ্য ভূমিকায় ধরা দেবেন তিনি। এছাড়াও জিতের বিপরীতে তাঁর ছবি ‘বুমেরাং’ এও অভিনয়ে রয়েছেন রুক্মিণী মৈত্র।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ জঙ্গি

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর