বর্ণবিদ্বেষের অভিযোগ মানতে নারাজ, পরিচালককে আইনি পদক্ষেপের হুমকি যশের

বর্নবিদ্বেষের কথা তুলে ধরেছেন পরিচালক। বিবৃতি দিয়ে যশ জানিয়েছেন তাঁর বিরুদ্ধে অকারণে মিথ্যা রটনা রটানো হচ্ছে। তিনি আইনি ব্যবস্থা নেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার ছবি মুক্তি কিন্তু তারপরেও শেষ হয়নি ‘চিনেবাদাম’ বিতর্ক। ছবি মুক্তির মাত্র পাঁচদিন আগে সরে দাড়ান ছবির অন্যতম মুখ্য নায়ক যশ। ক্রিয়েটিভ ডিফারেন্স এর দোহাই দিয়ে এই ছবি থেকে অভিনেতা সরে গিয়েছেন আর তারপর থেকেই মাথায় আকাশ ভেঙে পড়েছে ইন্ডাস্ট্রির কনিষ্ঠতম প্রযোজক এনা সাহার। বহুবার ফোনে চেষ্টা করেও পাননি যশকে। এরপরই প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে ছবি সংক্রান্ত যাবতীয় সমস্যা নিয়ে মুখ খোলেন এনা ও পরিচালক শিলাদিত্য মৌলিক। 

পরিচালকের মতে এই ছবির একটি সিনে কালো একটি ছেলের নাচ রয়েছে আর তাতেই নাকি অসুবিধা যশের। রীতিমত বর্নবিদ্বেষের কথা তুলে ধরেছেন পরিচালক। এই নিয়ে সংবাদমাধ্যমের সামনেও মুখ খোলেন শিলাদিত্য মৌলিক। তারপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। মুখে কুলুপ এটে ছিলেন যশ। বোমা ফাটালেন ছবি মুক্তির দিনে এসে। 

এদিন বিবৃতি দিয়ে যশ জানিয়েছেন তাঁর বিরুদ্ধে অকারণে মিথ্যা রটনা রটানো হচ্ছে। যার জন্য তিনি আইনি ব্যবস্থা নেবেন এবং তাঁর আইনজীবীর সঙ্গে তাঁর কথাও নাকি হয়ে গিয়েছে এই বিষয়ে। এবং তা তিনি নাকি করবেন খুব শিগগিরি। বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছেন পরিচালক একপ্রকার যশের বিরুদ্ধে। আর তা মেনে নিতে রাজি নন যশ।  

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩