হাসপাতাল ভর্তি না নেওয়ায় রাস্তায় পড়েছিলেন, প্রয়াত সেই দক্ষিণী অভিনেত্রী পভলা শ্যামলা

দক্ষিণী বিনোদন ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান তেলেগু অভিনেত্রী পাভালা শ্যামলা। আজ, মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বয়সজনিত স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী বিনোদন ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান তেলেগু অভিনেত্রী পভ্লা শ্যামলা। আজ, মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বয়সজনিত স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তিনি। এবং ওসমানিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থাতেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তেলেগু ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান অনস্বীকার্য। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার অমরাবতী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। অথচ অর্থের জন্যে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়নি। তাঁর অভিনয়ের যাত্রাপথ শুরু হয়েছিল থিয়েটারের মাধ্যমে। সেখানে অভিনয় পোক্ত করে ‘বাবাই আব্বাই’ ছবির মাধ্যমে রুপোলি পর্দায় পা রাখেন তিনি। এরপর একের পর এক ছবিতে দাপুটে অভিনয়ের মাধ্যমে একজন পার্শ্ব-অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। বিগত বছরগুলোতে তিনি বিভিন্ন ঘরানার তেলেগু ছবিতে অভিনয় করেছেন। তাঁর কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘চ্যালেঞ্জ’, ‘শ্রীভারিকি প্রেমলেখা’, ‘বাবাই আব্বাই’, ‘মোগুডু পেল্লালু’, ‘ইদা প্রপঞ্চম’, ‘স্বর্ণকমলম’, ‘বাবু বাঙ্গারাম’, ‘গুন্টুর টকিজ’, ‘শৌর্য’, ‘নেনু লোকাল’, এবং ‘ভাদালহু’।

প্রসঙ্গত, ব্যক্তিগত ও আর্থিক প্রতিকূলতার কারণে তিনি শেষ কয়েক বছর লাইমলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। শৈশবে মাকে হারিয়ে ছিলেন তিনি। মেয়ের জন্মের কয়েকদিন পরে স্বামীকেও হারান। তবে সাম্প্রতিক বছরগুলোতে, স্বাস্থ্যগত সমস্যার কারণে আর্থিক সংকটে ভুগছিলেন তিনি। এও জানা যায় যে, চিকিৎসার খরচ বহন করতে না পারায় একটি বেসরকারি হাসপাতাল তাঁকে চিকিৎসা দিতে অস্বীকার করেছিল। পরে স্থানীয়রা তাঁকে খুঁজে পুলিশের কাছে হস্তান্তর করেন। এবং তাৎক্ষণিক সহায়তার জন্য তাঁকে আরকে ফাউন্ডেশনে পাঠানো হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর তেলেগু চলচ্চিত্র জগতের কয়েকজন তারকা তাঁর চিকিৎসার খরচা জোগানোর জন্যে এগিয়ে আসেন। প্রযোজক দিল রাজু, তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। এছাড়াও পবন কল্যাণ, সাই দুর্গা তেজ, চিরঞ্জীবি এবং আল্লু অর্জুনও তাঁর চিকিৎসায় আর্থিক সাহায্য করেন। পভলা শ্যামলার মেয়েও যক্ষ্মা রোগী এবং শয্যাশায়ী।

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি স্থানে একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার