এই মুহূর্তে

বাবা ও ছেলের নতুন যুগলবন্দী পাবেন দর্শক, জুটি বাঁধছেন চিরঞ্জীবী ও রাম চরণ

নিজস্ব প্রতিনিধিঃ এবার দক্ষিণী ছবিতে বাবা ও ছেলের নতুন যুগলবন্দী পাবেন দর্শক। পরিচালক কোরাতলা শিবের ‘আচার্য’ নামক আগামী ছবিতে এবার জুটি বাঁধতে চলেছেন চিরঞ্জীবী ও রাম চরণ। বাবা ছেলের এই ডুয়ো দর্শকদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য হবে বলেই মনে করছেন পরিচালক। আর তাই তাঁর নতুন এই ছবির কাজ নিয়ে তিনি বেশ উৎসাহী। বছরের প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে এটি একটি। অ্যাকশনধর্মী এই তেলেগু ছবিটি আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পূজা হেগরে ও কাজল আগরওয়ালকে। 

রামচরণ ও চিরঞ্জীবীর একসঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে বলতে গিয়ে এই ছবির পরিচালক জানিয়েছেন এর আগেও তাঁরা দুজনে অর্থাৎ বাবা ও ছেলে একসঙ্গে অনেক কাজই করেছেন কিন্তু তা কখনও ক্যামিও চরিত্র ছিল তো কখনও বা ছিল কোনও ডান্স সিকোয়েন্স। কিন্তু এবারে তাঁর একসঙ্গে দীর্ঘক্ষণ পর্দায় থাকবেন। এবং তাঁদের দুজনকে একসঙ্গে দেখার সৌভাগ্য হবে দর্শকদের।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রেমিকার হাতে হাত রেখে ইমরানের কামব্যাক ছবির প্রিমিয়ারে আমির

বিজয়ের ‘জন নয়গন’ নিয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

‘গণতান্ত্রিক উৎসবে সকলে সামিল হোন’, BMC নির্বাচনে সপরিবারে ভোট দিলেন অক্ষয়, শচিনরা

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

সংক্রান্তির আমেজ শোভন সোহিনীর ঘরে, পিঠে তৈরির প্রস্তুতিতে ব্যস্ত দম্পতি

‘ভীষণ রাগ হত, কষ্টও পেতাম’, অর্জুনের সঙ্গে ব্রেকআপ নিয়ে প্রথমবার মুখ খুললেন মালাইকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ