আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একই বছরে শাহরুখের তিনটি ছবি দেখার অপেক্ষা, সে গুড়ে বালি! জুনে মুক্তি পাচ্ছে না ‘জওয়ান’

নিজস্ব প্রতিনিধি: চারবছর পর শাহরুখের প্রত্যাবর্তিত ছবি ‘পাঠান’- এর সাফল্য বলিউডের কয়েক বছরের অন্ধকার ঘুচিয়েছে। বিশ্বের বক্স অফিসে পারে ১০৪৭ কোটি উপার্জন করেছে পাঠান। তবে এতেই শেষ নয়, বছরে আরও দুটি ছবি মুক্তি পাওয়ার কথা শাহরুখের। দক্ষিণী পরিচালক অ্যাটলির জওয়ানের হাত ধরে প্যান-ইন্ডিয়া ছবিতে নাম লেখাচ্ছেন শাহরুখ। এদিকে বছরের শেষে মুক্তি পাওয়ার কথা রাজকুমার হিরানীর ‘ডাঙ্কি’। জওয়ানে নয়নতারা এবং ডাঙ্কিকে তপসী পান্নুর সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ। তবে বোধহয় এই বছরেই মুক্তি পাবে না ডাঙ্কি। এমনটাই জানাল বলিউড হাঙামার একটি সূত্র। সম্প্রতি, খবর পাওয়া গিয়েছে যে, জুন মাসে মুক্তি পাওয়ার কথা ছিল জওয়ান, কিন্তু ছবিটিকে অক্টোবরে ঠেলে দেওয়া হতে পারে।

সুতরাং ডাঙ্কি আগামী বছরে মুক্তি পাবে। একটি সূত্র সম্প্রতি বলিউড হাঙামাকে জানিয়েছে, “শাহরুখের জওয়ান যদি অক্টোবরে মুক্তি পায়, তবে দুমাস পরে ডাঙ্কি কিছুতেই মুক্তি পাওয়ার কথা নয়। বছরে একই তারকা অভিনীত দুটি বড় চলচ্চিত্র, উভয়ই এত কাছাকাছি মুক্তি পাবে না। তাই, জওয়ানকে অক্টোবরে ঠেলে দিলে, ডাঙ্কি ২০২৪ সালের মার্চ মুক্তি পাবে।” আরেকটি সূত্র বলছে, যেহেতু টাইগার 3 নভেম্বরে মুক্তি পাচ্ছে, তাই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সূত্রটি যোগ করেছে, “জওয়ান অক্টোবরে মুক্তি পাবে তা কল্পনা করাও কঠিন, অর্থাৎ টাইগার 3-এর দীপাবলিতে, অর্থাৎ ১০ কিংবা ১৩ নভেম্বরের কাছাকাছি মুক্তি পাবে। যাতে শাহরুখের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যদিও এটি ক্যামিও মাত্র। তাই জওয়ান এবং টাইগার ৩-র, এত কাছাকাছি মুক্তি একেবারেই ন্যায্য হবে না। জওয়ানকে যদি আদৌ স্থগিত করতে হয়, তবে ডাঙ্কির জায়গা নেবে জওয়ান। অর্থাৎ ২৫ ডিসেম্বর মুক্তি পেতে পারে জওয়ান। এখন পর্যন্ত, জওয়ানের ২ জুন, ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।”

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ