মুম্বই পাপারাজ্জিদের সঙ্গে এ কী করে ফেললেন আলিয়া?

সেটাই অভিনেত্রীর চোখে পড়তেই তিনি নিজেই পাপারাজ্জির চপ্পল হাতে তুলে তাঁকে দিয়ে দেন এবং গাড়িতে উঠে পড়েন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিয়া ভাট, বর্তমানে প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ নায়িকা। ইতিমধ্যেই আন্তর্জাতিক খাতে নাম লিখিয়ে ফেলেছেন অভিনেত্রী। মেট গালার পর এবার হলিউডে ডেবিউ হতে চলেছে। বর্তমান বলিউডে অন্যতম চাওয়া-পাওয়া অভিনেত্রী দের মধ্যে একজন। তবে শুধু রূপে নয়, একেক সময় তাঁর ব্যক্তিত্ব দেখেও মুগ্ধ হয়ে যান ভক্তরা। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে রণবীর সিংয়ের সঙ্গে আলিয়া ভাটের বহু প্রতীক্ষিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। ছবির পোস্টার, গান, ট্রেলার সবেতেই মুগ্ধ তরুণ প্রজন্ম। এই ছবির মাধ্যমেই দীর্ঘ ৭ বছর পরে পরিচালকের চেয়ারে বসলেন পরিচালক করণ জোহর। এদিকে গতকালই শোনা গিয়েছে, আলিয়া-রণবীর, করণ জোহর সবাই রকি অউর রানি কি প্রেম কাহিনী-ছবির প্রচারে ৫ টি শহরে যাচ্ছেন।

তার মধ্যেই গতকাল আলিয়া একেবারে অন্য রূপে হাজির হলেন। মুম্বইতে সেলিব্রিটিদের দেখলেই হল পিছু পিছু তাড়া করা অন্যতম দায়িত্ব পাপারাজ্জিদের। তেমনি গতকাল আলিয়া তাঁর মা সোনি রাজদান এবং বোন শাহীন ভাটের সঙ্গে বান্দ্রায় ধরা দেন। আর নায়িকাকে দেখা মাত্রই পাপারাজ্জিরা ছুটে যান। পাপারাজ্জিদের জন্য স্বাভাবিক ভাবেই পোজ অভিনেত্রী। কিন্তু তাঁর একটি দৃষ্টিভঙ্গি গতকাল যেন সবার মন কেড়ে নিল। অভিনেত্রীর আচমকাই ধরা দেওয়াতে একটি পাপারাজ্জিদের পায়ের চপ্পল খুলে যায়। আর সেটাই অভিনেত্রীর চোখে পড়তেই তিনি নিজেই পাপারাজ্জির চপ্পল হাতে তুলে তাঁকে দিয়ে দেন এবং গাড়িতে উঠে পড়েন। বর্তমানে ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে, এবং সাইবারবাসীদের মন জয় করে নিয়েছেন আলিয়া।

ভিডিওতে দেখা যাচ্ছে, আলিয়া তাঁর সময় নষ্ট না করে জিজ্ঞেস করেন, “চপ্পল কিসকা হ্যায়?” তখন পাপারাজ্জিরা অনেকেই তাঁকে জুতো নিতে না করেছিলেন। কিন্তু অভিনেত্রী শেষ পর্যন্ত তা তুলে নিয়ে প্যাপকে দেন। ভিডিও ভাইরাল হতেই একজন লিখেছেন, “আলিয়া সবসময়ই প্যাপসের সঙ্গে খুব মিষ্টি এবং সুন্দর”, অন্য একজন বলেছেন, “তিনি একজন মাটির মানুষ ..সবার সঙ্গে সর্বদা মিষ্টি”। কাজের ফ্রন্টে, আলিয়া ভাট শীঘ্রই গ্যাল গ্যাডট এবং জেমি ডরনানের সঙ্গে ‘হার্ট অফ স্টোন’ দিয়ে হলিউডে অভিষেক করছেন। তার প্রথম একটিতে, আলিয়া একজন ব্যাডি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত