ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশকের যাত্রা কেমন ছিল শ্রেয়ার, নিজেই জানালেন গায়িকা!

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান যুগের সুরের দেবী হিসেবে সবার আগে একটাই নাম উঠে আসে সেটি হল লতা মঙ্গেশকর এবং তার পরেই শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal)। যদিও বলিউডে একা শ্রেয়া ঘোষাল নয়, সুরের দেবী হিসেবে পরিচিত একাধিক গায়িকা। কিন্তু অন্যান্য গায়িকাদের তুলনায় শ্রেয়া ঘোষালের নামটা বেশি প্রচারিত। আজ থেকে ঠিক ২০ বছর আগেই ভারতীয় ইন্ডাস্ট্রি পেয়েছিল শ্রেয়াকে। সঞ্জয় লীলা বনসালীর (Sanjay Leela Bhansali) পরিচালিত মাইলস্টোন সৃষ্টিকারী চলচ্চিত্র ‘দেবদাস’ (Devdas) ছবির একাধিক গান গেয়েই ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রিতে বরাবরের মতো জায়গা অর্জন করে নেন শ্রেয়া। এরপর থেকেই তাঁর কন্ঠের যাদুতে সৃষ্টি হয়েছে একেকটা মাইলফলক গান। যা দিয়ে গোটা দেশ তো বটেই গোটা বিশ্বের খাতায় নাম লিখিয়েছেন শ্রেয়া।

গতকালই গিয়েছে ক্লাসিক মুভি দেবদাসের ২০ তম বার্ষিকী। আর এই ছবি উদযাপনের সঙ্গে সঙ্গেই, শ্রেয়ার কেরিয়ারের বয়সও এক যুগ পেরোল। এদিন শ্রেয়া তাঁর গাওয়া প্রথম বলিউড গান, ‘সিলসিলা’ গানটি পুনরায় গেয়ে নিজের একটি দীর্ঘ হৃদয়গ্রাহী বার্তা শেয়ার করলেন ইনস্টাগ্রামে। এই ছবিটির সময় গায়িকার বয়স ছিল ১৮ বছর। যখন বানসালি তাঁকে ছবিতে ঐশ্বর্যের কণ্ঠ হওয়ার জন্যে সুযোগ দিয়েছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

তাঁর এই দুই দশকের যাত্রাকে ‘সুন্দর’ এবং ‘গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করে শ্রেয়া লিখলেন, “২০ বছর আগে, এই দিনটি আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং একটি উল্লেখযোগ্য মুহূর্তের দিন ছিল। এই দিনেই আমি প্রথম হিন্দি ফিল্ম প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করি। এই গানটি যখন সিনেমায় দেখেছিলাম. ১৮ বছর বয়সী মেয়েটি তখন নিজের আনন্দ এবং উদ্বেগের অনুভূতি ধরে রাখতে পারেনি। সর্বদা আমার পরামর্শদাতা সঞ্জয়লীলা বনসালির প্রতি আমি কৃতজ্ঞ। যিনি হাত ধরে আমাকে সিনেমা এবং সংগীতের জগতে নিয়ে এসেছিলেন। আজকে আমি তাঁর জন্যই শিল্পীতে পরিণত হয়েছিল। আমার মাথা আজ আবারও আমার বাবা-মায়ের পায়ের কাছে নত হয়ে গেছে কারণ তাঁরা তাঁদের সবকিছু দিয়ে আমাকে মানুষ করেছেন। ঈশ্বর আমাকে ভক্ত, বন্ধু এবং সহকর্মীদের মতো এত সুন্দর একটি পরিবার দিয়েছে।” ৩৮ বছর বয়সী শ্রেয়া ঘোষাল, তখন প্রতিষ্ঠিত গায়কদের পাশাপাশি দেবদাসে পাঁচটি গান গেয়েছিলেন। এমনকী গায়িকা দেবদাসের ‘বাঈরি পিয়া’-গানটির জন্য একটি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১