বরানগরে ফের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা, কি বললেন টলি নায়িকা?

আমি ওনাকেও অভিনন্দন জানাচ্ছি। লড়াইটা গণতান্ত্রিক হোক, ব্যক্তিগত না হোক। ন্যাড়া একবারই বেলতলায় যান, উনি আবারও এসেছেন আবারও তাঁকে হারিয়ে পাঠিয়ে দেব, এতে নতুন কি

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৯৪ আসনের মধ্যে ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। যাতে রয়েছে একাধিক চমক। এক ঝাঁক টলিউডের তারকার নাম রয়েছে। তবে তাঁরা পুরোনো মুখ। নতুন কোনও টলি তারকাদের প্রার্থী করা হয়নি।তবে আসন বদল হয়েছে অনেক তারকার। অভিনেতা সোহম চক্রবর্তীকে পূর্ব মেদিনীপুর থেকে সরিয়ে নদিয়ার করিমপুরের প্রার্থী করা হয়েছে। অভিনেতা কাঞ্চন মল্লিককেও টিকিট দেওয়া হয়নি। তাঁর বদলে উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে। তবে বরানগর থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়, সোনার পুর দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন অভিনেত্রী লাভলি মৈত্র, ব্যারাকপুর আসন থেকে আবারও রাজ চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। ওদিকে মানিকতলা থেকে প্রার্থী করা হয়েছে শ্রেয়া পাণ্ডেকে। রাজনীতির সঙ্গে বিনোদন এখন ওতপ্রোত জড়িয়ে গিয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলি মনে করে সেলিব্রিটিরা তাঁদের জনপ্রিয়তার কারণে মানুষের আরও কাছাকাছি পৌঁছতে পারবে। সেক্ষেত্রে জয়ের সম্ভাবনাও প্রখর হয়।

২০২১ সালে তৃণমূলের টিকিটে বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জিতেছিলেন তাপস রায়। তাঁর প্রতিপক্ষ ছিলেন সজল ঘোষ। তাঁকে হারিয়ে তিনি প্রায় ৩৫,০০০ ভোটে জিতেছিলেন। কিন্তু ২০২৪ সালে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়। তখন সুযোগ দেওয়া হয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায় কে। যিনি ২০২১ সালে তৃণমূলের টিকিটে বাঁকুড়া থেকে প্রার্থী হয়েছিলেন। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে তিনি হেরে যান। কিন্তু হাল ছাড়েননি। তাঁর কাছে ২০২১ সালে আরও একবার সুযোগ আসে। তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ায় সায়ন্তিকাকে বরানগরে র তৃণমূল প্রার্থী করা হয়। এবং ৮ হাজার ভোটে তিনি জিতে যান এবং বরানগরের বিধায়ক হন। আবারও একই আসন থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন অভিনেত্রী। আর এই ঘোষণায় তিনি আত্মবিশ্বাসী। প্রতিক্রিয়ায় অভিনেত্রী জানিয়েছেন, তিনি জয়ের বিষয়ে অবশ্যই আত্মবিশ্বাসী। তিনি হাতে দেড় বছর সময় পেয়েছিলেন। তাতে অনেক কাজ করেছেন। একজন জনপ্রতিনিধি হয়ে তাঁর যে কাজ করা উচিত, তিনি সেই দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করেছেন। তিনি দলের কাছে কৃতজ্ঞ, দল তাঁর উপর ভরসা রেখেছেন। পাশাপাশি তিনি বরানগরবাসীদের কাছেও কৃতজ্ঞ। যাঁরা তাঁর এই যাত্রাপথে যথেষ্ঠ সহযোগিতা করেছেন। তাঁর উপর যে ভরসা রেখেছেন, আগামী ৫ বছরে তিনি সেই মর্যাদাটা রাখবেন। এরপর তাঁকে তাপস রায়ের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। কেননা তাপস রায় ২০২১ সালে ৩৫০০০ ভোটে জিতেছিলেন, তাঁর জায়গায় ২০২৪ সালে মাত্র আট হাআরের কিছু বেশি ভোটে জিতেছেন সায়ন্তিকা, এবারের কতটা ভোট পেতে পারেন তিনি?

এই বিষয়ে অভিনেত্রী বলেন তিনি বিজেপির নেতার বিষয়ে কোনও মন্তব্য করবেন না। ১ ভোটে হলেও তিনি বরাহনগরের বিধায়ক ছিলেন, তাও বিজেপিকে নিয়ে কোনও কথা বলে তিনি তাদের অত গুরুত্ব দিতে চান না। এরপর বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের বিস্ফোরক মন্তব্য, বরাহনগরের অ্যানার্জি নন সায়ন্তিকা অ্যালার্জি, এই বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি ওনাকেও অভিনন্দন জানাচ্ছি। লড়াইটা গণতান্ত্রিক হোক, ব্যক্তিগত না হোক। ন্যাড়া একবারই বেলতলায় যান, উনি আবারও এসেছেন আবারও তাঁকে হারিয়ে পাঠিয়ে দেব, এতে নতুন কি!’

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক