উইন্ডোজের আগামী ছবি কী চিকিৎসকদের উৎসর্গীকৃত? ডক্টরস ডে-তে বড় চমক

'লক্ষ্মী ছেলে'-এর মুক্তির দিন ঘোষণা করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উল্লেখ্য এই ছবির মাধ্যমে তিন বছর পর পরিচালনায় ফিরছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রথযাত্রার বিশেষ দিনে টলিউডের এক সে বড় কর এক এক খবর। এই শুভদিনেই উইন্ডোজের আগামী ছবি ‘লক্ষ্মী ছেলে’-এর মুক্তির দিন ঘোষণা করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উল্লেখ্য এই ছবির মাধ্যমে তিন বছর পর পরিচালনায় ফিরছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির প্রযোজনায় রয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আগামী ২৬ আগস্ট মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, উজান গঙ্গোপাধ্যায় অভিনীত এই ছবি। বলা ভালো বাবা ছেলের যুগলবন্দী হয়েছে যার প্রতিফলন দেখতে পাবেন দর্শক। এই ছবির মাধ্যমে বাবার পরিচালনায় ছেলে উজান গঙ্গোপাধ্যায়ের বড়পর্দায় প্রথম কাজ।

যদিও চূর্ণীপুত্র এখন বিদেশে রয়েছেন পড়াশোনার সূত্রে। অভিনয় থেকে খানিকটা দূরে থাকলেও এই ছবি নিয়ে দেশে যথেষ্ট উচ্ছ্বসিত তা বোঝা গিয়েছিল অতিমারির আগে এই ছবির ঘোষণার সময়। সেদিন ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই দেখা গিয়েছিল উজান অর্থাৎ ছবির মুখ্য চরিত্রের কোলে একটি শিশু। মানুষকে বাঁচাতে ভগবানরূপী চিকিৎসকেরা এগিয়ে এলেও সেই চিকিৎসকেরা যখন অসুস্থ হন তখন তাদের কে দেখেন? তাদের যত্ন কে নেন এই প্রশ্ন কী কেউ ভেবে দেখেছে? তার থেকেও বড় প্রশ্ন হল ঠিক রথের দিনটিকেই কেন বেছে নিলেন প্রযোজকদ্বয় এই খবর ঘোশণার জন্য? বলে রাখা ভালো রথযাত্রার পাশাপাশি এ দিন ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিনও বটে। আর তাই আজকের দিনটি উদযাপিত হয় ডক্টরস ডে হিসেবে তাই চিকিৎসকদের উৎসর্গীকৃত এই ছবি মুক্তির দিন ঘোষণার জন্য এর থেকে উপযুক্ত আর কোন দিনকেই বোধহয় বেছে নেওয়া যেত না।

প্রযোজক তথা পরিচালক শিবপ্রসাদের কাছে ‘লক্ষ্মী ছেলে’ বলতে যারা সমাজকে পরিবর্তন করে তারাই তাঁর কাছে লক্ষ্মী। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাদের ছবি ‘বেলাশুরু’। বক্স অফিসে সুপার-ডুপার হিট এই ছবি’ অন্যদিকে উইন্ডোজ প্রোডাকশন হাউজ এর সঙ্গে এই নিয়ে দ্বিতীয় কাজ করতে চলেছেন উজান’ এর আগে উইন্ডোজের প্রযোজনায় ‘রসগোল্লা’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আবারও তাঁকে নতুন ভাবে দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন দর্শক।

মগরায় প্রৌঢ়ের রহস্যমৃত্যু, রাস্তা থেকে উদ্ধার দেহ

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

‘ডাবিংয়ের জন্যে আগামিকাল মুম্বই আসব’, মৃত্যুর ২ দিন আগেও প্রযোজকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নানা

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ