সোশ্যাল মিডিয়ায় গুরুতর সমস্যার শিকার যশ, তড়িঘড়ি মাঠে নামলেন অভিনেতার টিম

বুধবার বিকেলে আমার অফিসিয়াল ফেসবুক পেজের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় যদি কোনও সন্দেহজনক এবং অননুমতিপ্রাপ্ত কিছু ঘটে থাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল সাইবার ক্রাইম এতটাই বেড়ে গিয়েছে যে সেলিব্রিটিরাও তাঁদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এত নিয়ম কানুন আসার পরেও অপরাধীরা একইভাবে প্রতারণার জাল বিছিয়ে রেখেছে। আর প্রায়শই এই ফাঁদে পড়ে মারাত্মকভাবে জখম হচ্ছেন তরকারা। জল গড়াচ্ছে থানা পর্যন্তও। আসলে সেলিব্রিটিদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই অপরাধীরা কার্যসিদ্ধি করছেন। এবার এই ফাঁদে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত। ‘হ্যাক’ হয়েছে অভিনেতার ফেসবুক প্রোফাইল। বুধবার রাতে নিজেই টুইট করে সতর্ক করলেন অভিনেতা। সঙ্গে টুইটে লেখেন, “বুধবার বিকেলে আমার অফিসিয়াল ফেসবুক পেজের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় যদি কোনও সন্দেহজনক এবং অননুমতিপ্রাপ্ত কিছু ঘটে থাকে, তা সম্পূর্ণ আমার অজান্তে। আমার টিম পেজের নিরাপত্তা আরও জোরালো করার কাজ চালাচ্ছে।”

আসলে তারকাদের সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতোপ্রতোভাবে জুড়ে থাকেন ভক্তরা। তাই তাঁদের প্রোফাইল হ্যাক হলেই খারাপ বার্তা পৌঁছবে ভক্তদের কাছেও। এছাড়াও এখন তারকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাঁদের ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ এবং টুইটার পেইজ। যার মাধ্যমে নিজেদের আসন্ন প্রজেক্ট এবং অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তাঁরা। আর সেখানেই যদি কোনও সমস্যা তৈরি হয়, তা হলে বেজায় মুশকিল। তবে যশই প্রথম নন, এর আগে বলিউডের একাধিক তারকা এই সমস্যায় পড়েছিলেন।

গতবছরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও একই সমস্যার শিকার হয়েছিলেন। বেশ কয়েক বছর আগে ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি দাসের ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়ে গিয়েছিল। এই মুহূর্তে ফেসবুকে যশের ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষেরও বেশি। আপাতত যশের টিমের সদস্যরা এই সমস্যা সমাধানের চেষ্টায় রয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালেই ঘোষণা করেছিলেন বলিউডে পা রেখেছেন নায়ক। তাই ২০২২ সালের অর্ধেক সময়টাই মুম্বইয়ে কেটেছে নায়কের। কিছু দিন আগেই তিনি ফিরেছেন মুম্বই থেকে।

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ