কাতার বিশ্বকাপের ‘৯৭৪ স্টেডিয়াম’ অনুদান হিসেবে চাইল বাংলাদেশ

প্রশংসা কুড়িয়েছে ৯৭৪টি শিপিং কন্টেনার ও স্টিল দিয়ে তৈরি ‘৯৭৪ স্টেডিয়াম’টি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বকাপের পরেই ‘৯৭৪ স্টেডিয়াম’টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কাতার প্রশাসন। কোনও একটি দেশকে স্টেডিয়ামটি অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা করা হয়েছে। কাতার প্রশাসনের কাছে ওই স্টেডিয়ামটি অনুদান হিসেবে চাইল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সোমবার সংস্থার সাধারণ আবু নাইম সোহাগ সাংবাদিকদের এ খবর জানিয়েছেন। ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসের সঙ্গে এ বিষয়ে বেশ কয়েক দফা আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত ৯৭৪ স্টেডিয়ামটি অনুদান হিসেবে কোন দেশকে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়নি কাতার প্রশাসন।

বিশ্বকাপ উপলক্ষে মোট আটটি নতুন স্টেডিয়াম গড়েছে কাতার সরকার। তার মধ্যে বিশ্বের স্থপতিকার ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ৯৭৪টি শিপিং কন্টেনার ও স্টিল দিয়ে তৈরি ‘৯৭৪ স্টেডিয়াম’টি। দোহা থেকে ১০ কিলোমিটার পূর্বে পারস্য সাগরের তীর ঘেঁষে নির্মাণ করা স্টেডিয়ামের প্রথমে নাম রাখা হয়েছিল রাশ আবু আবুদ স্টেডিয়াম। পরে নাম বদল করা হয়। ২২ নভেম্বর মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয়েছিল এই অভিনব স্টেডিয়ামের। ব্রাজিল ও সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচসহ ৭টি খেলা হয়েছে স্টেডিয়ামটিতে।

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সাংবাদিকদের বলেন, ‘কাতার প্রশাসন ৯৭৪ স্টেডিয়াম’টি অনুদান হিসেবে কোনও দেশকে দিতে চায় এমন খবর শুনে আমরা প্রাথমিকভাবে কাতারের কাছে স্টেডিয়াম চেয়ে রেখেছি। একাধিকবার ঢাকার কাতার দূতাবাসের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। শেষ পর্যন্ত স্টেডিয়ামটি পেলে কোথায় বসানো হবে জানতে চাওয়া হলে বাফুফে’র সাধারণ সম্পাদক বলেন, ‘স্টেডিয়ামটি পেলে কোথায় বসানো হবে তা নিয়ে আগামিকাল মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠকে বসছি। জায়গার সমস্যা হবে না বলেই বিশ্বাস।’

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা