মেসি, ডি মারিয়ার জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা:  অবশেষে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আর্জেন্টাইন সমর্থকদের। ১৯৮৬ সালের পরে ফের বিশ্ব ফুটবলের সেরার সিংহাসনে বসতে চলেছেন লিওনেল মেসি-ডি মারিয়ারা। রবিবার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।ব পেনাল্টি থেকে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। পরে দুর্দান্ত শটে ফ্রান্সের জালে বল গলিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ডি মারিয়া। প্রথম গোলের ক্ষেত্রেও অবদান ছিল তাঁর। আর্জেন্টিনার আক্রমণের মুখে কার্যত দিশেহারা দেখিয়েছে ফ্রান্সের ফুটবলারদের।

লুসাইল স্টেডিয়ামে রবিবার রাতে বিশ্বকাপ ফাইনালের শুরু থেকে প্রতিপক্ষ ফ্রান্সের উপরে চাপ তৈরি করে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ে ফ্রান্সের বক্সে। মারিয়া, মেসিদের থামাতে গিয়ে কার্যত নাভিঃশ্বাস উঠেছিল ডেম্বলেদের। ফ্রান্সের রক্ষণবাগের কঙ্কালসার চেহারাটা ফুটে ওঠে। ম্যাচের ২১ মিনিটে বাঁ দিক থেকে আলভারেজের থেকে পাওয়া বল ধরে বক্স থেকে বাইলাইন দিয়ে শট নিতে যাওয়ার মুহূর্তে ওসমান দেম্বেলের ফাউলের শিকার হন ডি মারিয়া। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাশি বাজান রেফারি। ফরাসি গোলরক্ষককে সম্পূর্ণ বোকা বানিয়ে পেনাল্টি থেকে জালে বল গড়ান লিওনেল মেসি।

গোল খাওয়ার পরেই ম্যাচে সমতা ফেরাতে ফ্রান্সের খেলোয়াড়রা তেড়েফুঁড়ে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু একের পর এক ভুল পাস করে পরিস্থিতি আরও জটিল করে তোলে। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় উপমেকানোর ভুলে নিজেদের অর্ধে বল পান মেসি। দারুণ দক্ষতায় মাক আলিস্তারকে বল বাড়ান তিনি। সেই বল নিয়ে কিছুটা টেনে নিয়ে পাস বাড়ান  বাঁ দিকে অরক্ষিত থাকা ডি মারিয়াকে। ফ্রান্সের গোলরক্ষক লরিসকে পরাস্ত করে বল জালে পাঠান জুভেন্টাসের ফরোয়ার্ড।

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের