আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া ম্যাচের ভাগ্য ইতালির রেফারির হাতে

বাঁশি মুখে থাকছেন ইতালির দানিয়েল আরসাতো।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: আগামিকাল মঙ্গলবার রাতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে নামছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। আর ওই ম্যাচে বাঁশি মুখে থাকছেন ইতালির দানিয়েল আরসাতো। গ্রুপ পর্বে যে ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছিল মেসিরা, সেই ম্যাচেও বাঁশি মুখে ছিলেন তিনি। দানিয়েল আরসাতোকে রেফারি হিসেবে নিয়োগ করায় খুশি আর্জেন্টিনা শিবির।

চলতি বিশ্বকাপে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার সত্বেও বেশ কিছু ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের দায়িত্বে থাকা স্প্যানিশ রেফারি ম্যাতেও লাহোজকে নিয়ে। ওই ম্যাচে দুই দলের ১৫ জন ফুটবলার ও তিন জন কোচিং স্টাফ মিলিয়ে মোট ১৮ জনকে হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি। ম্যাচের পরেই রেফারির ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ভবিষ্যতে যাতে ওই রেফারিকে বিশ্বকাপে আর কোনও ম্যাচ না দেওয়া হয়, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি মেনে ইতিমধ্যেই ম্যাতেও লাহোজকে বাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছে ফিফার রেফারিং কমিটি।

সেমিফাইনালে কোনও ঝুঁকি না নিয়ে ইতালির দানিয়েল আরসাতোকে নিয়োগ করেছে ফিফা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। লাইন্সম্যান হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে দুই ইতালিয়ানকে। তাঁরা হলেন চিরো কার্বন এবং আলেক্সজান্দ্রো গ্যালাত্তিনি। 

 

 

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের