FIFA WORLD CUP: প্রোমোতে বঙ্গের বিপাশা, দুরন্ত জাগলিংয়ে মজেছে বিশ্ব

বাংলা চেঁচিয়ে বলেছে, ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল জ্বরে মেতেছে বিশ্ব। সকলের চোখ কাতারেই (QATAR)। আর সেই বিশ্বকাপেরই (FIFA WORLD CUP) প্রোমো ভিডিওতে বঙ্গের বিপাশা। উত্তর চব্বিশ পরগনার গুমার বিপাশা বৈষ্ণবের জাগলিং তাক লাগিয়েছে বিশ্ববাসীকে। আর বাংলা চেঁচিয়ে বলেছে, ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’।

দরিদ্র পরিবারে তাঁর বেড়ে ওঠা। তবে ছোট থেকেই তাঁর স্বপ্ন ভেদ করত আকাশ। সেই মেয়ের জাগলিংয়েই মজেছেন ফুটবল তারকারা। তার এই প্রতিভাই বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে নিজের গ্রাম, জেলা রাজ্য তথা দেশকে। তাঁকে কুর্ণিশ জানাচ্ছে বিশ্ব।

মাত্র ৫ বছর বয়স থেকেই তাঁর সঙ্গী ছিল ফুটবল। পরিবার বলতে শুধু বাবা আর মা। অভাবের পরিবারে মেয়েকে একটি ছোট ফুটবল কিনে দিয়েছিলেন দিনমজুর বাবা বিনয় কৃষ্ণ বৈষ্ণব। তা নিয়েই মাথায় ব্যালেন্স করা শুরু। তখন থেকেই বিপাশার স্বপ্ন ছিল ফুটবল জাগলার হওয়ার। তাঁর প্রশিক্ষক ফুটবলার সুব্রত রায়। তিনিই শিখিয়েছেন নতুন নতুন কৌশল। এই প্রতিভাতেই বিপাশা  অতিথি হিসেবে ডাক পেয়েছেন একাধিক জায়গায়। পেয়েছেন একাধিক সম্মান।তাঁর নাম উঠেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস, লিমকা বুক অব রেকর্ডসে।  

বিপাশার বাড়িতেই একটি ছোট্ট মুদি দোকান আছে। বিপাশা নজর কেড়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসেরও। আবার, ফুটবলার সুনীল ছেত্রীও বিপাশার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। নিজের ছাত্রী প্রসঙ্গে সুব্রত রায় বলেন, ভারতের শ্রেষ্ঠ জাগলার বিপাশা।

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস