সতর্ক থাকুন, কর্মক্ষেত্রের যোগাযোগে ভাটা পড়তে পারে আজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার দিনটি শ্রীগণেশকে নিবেদিত। এইদিন বিঘ্নহর্তা ভক্তের প্রতি আশীর্বাদ বর্ষণ করেন। সিদ্ধিদাতার আশীর্বাদে কেমন জাবে আপনার দিনটি, জেনে নিন বিশদে।

মেষ

কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে। অযাচিত অর্থলাভ। কোনও বয়স্ক ব্যক্তির সান্নিধ্যে ধর্মালোচনা। কারও সহায়তা লাভ। কথার দোষে অশান্তির সৃষ্টি।

বৃষ

অর্থভাগ্য সুপ্রসন্ন তবে ব্যয়চাপ কমবে না। কর্মক্ষেত্র সম্পর্কে কমবেশি দুশ্চিন্তা বর্তমান থাকবে। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা। কোনও বয়স্কের সাথে মনোমালিন্য।

মিথুন

কোনও ঘটনা কিংবা অবাঞ্ছিত কথায় মানসিক প্রফুল্লতা নষ্ট হতে পারে। স্বাস্থ্য মোটামুটি চলনসই। পূর্বের কোনও সমস্যার সমাধান।

কর্কট

অযাচিত যোগাযোগে অর্থলাভ। সম্মান বৃদ্ধি। কোথাও নিমন্ত্রণ কিংবা কথা রক্ষা। কোনও দেবালয় ভ্রমণ। বিশিষ্ট কোনও ব্যক্তির সান্নিধ্যে আসবেন।

সিংহ

কর্মক্ষেত্রের যোগাযোগে একটু ভাটা পড়তে পারে। শারীরিক দিক থেকেও অস্বস্তিবোধ করবেন। সম্মান ও যশ বৃদ্ধি পাবে। ব্যয়চাপ বাড়বে।

কন্যা

অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ দেখা দিলেও যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কোনও ব্যাপারে অভিযোগ করতে হতে পারে।

তুলা

পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও অযাচিত যোগাযোগে অর্থলাভ হবে। বয়স্কের সাথে কোনও পরামর্শ কিংবা ধর্মালোচনায় কিছুক্ষণ সময় কাটবে। বন্ধু সান্নিধ্য আনন্দ ও প্রীতি বৃদ্ধি পাবে।

বৃশ্চিক

গুরুজন কর্তৃক তিরস্কৃত হবেন। কর্মক্ষেত্রে প্রসার লাভ ও সামান্য আর্থিক দুশ্চিন্তা মুক্ত হবেন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ ও বয়স্ক গুণী ব্যক্তির সাহচর্য পাবেন।

ধনু

কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা হতাশার সৃষ্টি করবে। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। মন্দির ভ্রমণ হবে।

মকর

আর্থিক টানাটানির অবসান ঘটবে। অপ্রত্যাশিত যোগাযোগে অর্থলাভ। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। পিতৃস্থানীয়ের সাথে ধর্মীয় আলোচনা। বন্ধুসঙ্গ আনন্দ দেবে।

কুম্ভ

সামান্য আর্থিক উন্নতি হলেও লক্ষণীয় কোনও পরিবর্তন হবে না। নতুন দ্রব্য লাভ। অপরকে স্পষ্ট কথা বলার জন্য নিজের মানসিক শান্তি নষ্ট হবে। কেউ মিথ্যা দোষারোপ করতে পারে।

মীন

কর্মক্ষেত্র সম্পর্কে কোন দুর্ভাবনা দেখা দিতে পারে। নতুন দ্রব্য কেনাকাটা। কোনও শুভ কর্মানুষ্ঠানে যেতে হবে। বন্ধুর সান্নিধ্য প্রীতি বৃদ্ধি করবে। কোনও কারণে মনের উপর চাপ বৃদ্ধি।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী