আজ অস্ত যাচ্ছেন দেবগুরু বৃহস্পতি, এই রাশির জাতক-জাতিকারা সাবধানে থাকুন

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে সুখ, সমৃদ্ধি এবং জ্ঞানের কারক বলে মনে করা হয়। যদি কারও কুণ্ডলীতে দেবগুরু শক্তিশালী হন তাহলে সেই ব্যক্তির ওপর অত্যন্ত সুপ্রভাব পরিলক্ষিত হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭: ৫৬ মিনিটে অস্ত যাবেন দেবগুরু বৃহস্পতি। ফলে এই সময়ে বৃহস্পতি সকল রাশির জাতকদের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন না। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির অস্তমিত অবস্থা দেশ ও বিশ্বের উপর সরাসরি ভাবে প্রভাব ফেলে। আসুন জেনে নিই। আজ ১২ই জুন সন্ধ্যাবেলা দেবগুরু অস্ত যাওয়ার পর কোন কোন রাশির জাতকদের সতর্কতা অবলম্বন করতে হবে।

মেষ

মেষ রাশির তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি অস্ত যাচ্ছেন। এর ফলে মেষ রাশির জীবনে নেতিবাচকতা নেমে আসতে পারে, আয় কমতে পারে। পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে।

মিথুন

একটি অস্তমিত হচ্ছেন, তাই এই সময় মিথুন রাশির জাতকদের খুব সতর্ক থাকতে হবে। আর্থিক পরিস্থিতির বিষয়ে সজাগ থাকুন। এই সময় কোথাও বিনিয়োগ করবেন না। বৃহস্পতির অস্তমিত হওয়ার কারণে আপনার জীবনে নেতিবাচকতার প্রভাব পড়তে পারে।

সিংহ

দেবগুরু বৃহস্পতির অবস্থানগত ফারাকের জন্য সিংহ রাশির জাতক-জাতিকাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন কথাবার্তা সংযত হয়ে বলুন, ভেবে বলুন। বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসতে পারে। এছাড়া আর্থিক কিছু টানাটানি অল্প সময়ের জন্য চলতে পারে।

বৃশ্চিক

দেবগুরু বৃহস্পতি অস্তাচলে যাচ্ছেন, এই সময় বৃশ্চিক রাশির জাতকদের ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। এই সময় বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। কর্ম ক্ষেত্রে বাধা আসতে পারে। এই সময় কারও সঙ্গে লেনদেন করবেন না।

মকর

মকর রাশির জাতক জাতিকাদের জন্য দেবোগুরু বৃহস্পতির অস্তমিত অবস্থা শুভ বলে পরিগণিত হয় না। সরকারি কাজে বাধা আসতে পারে। ঋণ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন।

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে মৃত্যু ৩ কুকি-জো যুবকের

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

শীতের আমেজ উপভোগ করতে চান? রইল কলকাতার কাছেই সেরা ৫ জায়গার হদিশ

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৮ নিয়ম

সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে, স্ট্রোকের লক্ষণ নয় তো?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা