সিদ্ধ যোগে প্রেম জীবন থেকে শুরু করে বদলাবে কেরিয়ার! সুখের জোয়ারে ভাসবে ৫ রাশি

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার(২ সেপ্টেম্বর) চাঁদ সারাদিন থাকবে সিংহ রাশিতে। বৈদিক পঞ্জিকা মতে আজ ভাদ্র মাসের অমাবস্যা তিথি। এই দিনে কৌশিকী অমাবস্যার পুজো করা হয়। অন্যদিকে সিংহ রাশিতে আগে থেকেই অবস্থান করছে সূর্য। চাঁদ এসে যোগ দেওয়ার ফলে সিংহে চাঁদ-সূর্যের মিলন হবে। আজ চাঁদ ও সূর্য যুতি গঠন করবে। এছাড়াও আজ রয়েছে বেশ কিছু শুভ যোগ। গণনা অনুসারে আজ শিব যোগ ও সিদ্ধ যোগের শুভ প্রভাব রয়েছে। এর পাশাপাশি রয়েছে প্রথমে মঘা নক্ষত্র ও পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাব। অন্যদিকে সোমবার হল দেবাদিদেবের প্রিয় দিন। জেনে নিন ভোলানাথের আশির্বাদে উন্নতি কুড়োবেন কারা ?

কর্কট : চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। অর্থভাগ্য ভাল থাকবে। প্রেম জীবন ভাল যাবে। সঙ্গীর থেকে উপহার পেতে পারেন। সর্বদা মনে পজিটিভ চিন্তা ভাবনা থাকবে। পরিশ্রমের সঠিক মূল্য পাবেন।

সিংহ : সাংসারিক জীবনে সুখ ও স্বাচ্ছন্দে ভরে উঠবে। বুদ্ধির জেরে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবেন। দাম্পত্য জীবন ভাল যাবে। সঙ্গীর প্রতি ভালবাসা বাড়বে। সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন। আয় বাড়বে। বুঝেশুনে খরচ করুন।

তুলা : মনে পজিটিভ চিন্তাভাবনা বাড়বে। কাজে আত্মবিশ্বাস থাকার দরুন সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। উপার্জন বাড়বে। প্রেম জীবনে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কাজে চাপ বাড়তে পারে। হুঠ করে সিদ্ধান্ত নেবেন না। তবে বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে আড্ডা দিতে পারবেন।

ধনু : সাংসারিক শান্তি বজায় থাকবে। উপার্জনের জন্য ভাল সময়। পাশাপাশি ব্যবসা থেকে ভাল লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে ভাল সময় যাবে। তবে কাজের জন্য বাইরে যেতে হতে পারে। যে কাজে হাত দেবেন সাফল্য পেতে পারেন।

মীন : প্রেম জীবনে সুখবর পেতে পারেন। কাজে মনোযোগ বাড়বে। কাজে বস খুশি হতে পারে। কোন অভিজ্ঞ ব্যক্তির থেকে পরামর্শ পেতে পারেন যা আপনার জীবন বদলে দিতে পারে।  

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর।এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’    

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার