দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ বুধবার, মহাষ্টমী, দেখুন আজ কেমন থাকবে আপনার ভাগ্য

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের তৃতীয় দিন। কাজের তৃতীয় দিন, কিন্তু দুর্গাপুজো তাই ছুটির মেজাজ। উৎসবের আনন্দে গা ভাসাতে তৈরি আমজনতা। আজ মহাঅষ্টমী, সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আজকের দিনে কার রাশি কেমন দেখে নিন।

মেষ: প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন। দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে। বিবাহ সংক্রান্ত কাজের জন্য দানে আনন্দ। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। ব্যবসার ক্ষেত্রে বাড়তি কোনও লাভ আশা না করাই ভাল। বন্ধুর জন্য কোনও কারণে রাগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের জন্য আনন্দ। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।

বৃষ : বাজে কথা বলার জন্য বদনাম বাড়তে পারে। কর্তব্যের দিক থেকে কোনও কিছু ভুল হওয়ার সম্ভাবনা। ব্যবসায় চাপ বৃদ্ধি। চিকিৎসার জন্য অর্থ ব্যয় বৃদ্ধি। আগুন থেকে সাবধান। কোনও আঘাতের জন্য ভ্রমণ নিরানন্দ হতে পারে। কর্মস্থানে কোনও বাধা আসতে পারে। উন্নতির জন্য চেষ্টা। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা। কোমরের কোনও সমস্যা বাড়তে পারে।

মিথুন: নিজে কিছু ভুলে যাওয়ার জন্য বিপদ ঘটতে পারে। আজ পরিবারে কারোর ব্যবহারে আপনার মানসিক কষ্টেরর কারণ হয়ে দাঁড়াবে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। ভাগের সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা।

কর্কট: শেয়ারে লাভের আশা রাখলে বড়দের কথা মেনে চলতে হবে। অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ ভাল কিছু খবর পেতে পারেন। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। কর্মস্থানে আজ আপনাকে কারওর অনুগত হয়ে চলতে হতে পারে। আজ বাড়ির লোকের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।

সিংহ : আপনার কোনও প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতিরিক্ত ভালবাসার খেসারত দিতে হতে পারে। কোনও ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন না। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত।

কন্যা : লোহা জাতীয় কোনও দ্রব্যের ব্যবসায় সাফল্য। নিজের কৌশলে ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো ঋণ ফেরত পেতে ভোগান্তি। কর্মস্থানে হিসাব নিয়ে অশান্তি। ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে। পেটের কোনও রোগ অনেক ব্যয় বাড়াতে পারে। স্ত্রীর কারণে বাড়তি কিছু খরচের যোগ।

তুলা: গবেষকদের জন্য ভাল খবর আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য মনে শান্তি। আর্থিক চাপ থাকলেও দুপুরের পরে কেটে যেতে পারে। কোনও মহিলার কথায় বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ।

বৃশ্চিক: আজ ব্যবসায় খরচ বৃদ্ধির সঙ্গে লাভও ভাল থাকবে। চাকরির জন্য মূল্যবান কোনও সিদ্ধান্ত নিতে একটু দেরি হবে। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে চলুন। আজ সারা দিন সচেতন থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। পিতার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।

ধনু: আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানির যোগ। কোনও ব্যক্তি আপনার উপকার করতে পারেন। চাকরিতে বদলি হওয়ার যোগ ও চিন্তা। পেটের সমস্যা। আজ সারা দিন ব্যবসায় বেশি খরচ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। আত্মীয়ের পাশে দাঁড়াতে না পারায় দুঃখবোধ। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি। ব্যবসায় বিবাদ।

মকর: স্বামী-স্ত্রীর মধ্যে অতিরিক্ত খরচের কমানোর জন্য আলোচনা। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাইরের কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল পেতে বিলম্ব। বাচ্চার দুরন্তপনায় অস্থির। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি।ব্যবসার কাজে দূরে যেতে হতেপারে।

কুম্ভ : চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। মাথার কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা ব্যবসা একটু চোখে চোখে রাখুন। যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁদের জন্য ভাল সময় নয়। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যাঁরা, তাঁরা সফলতা পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি।

মীন: কর্মস্থান পরিবর্তন হতে পারে। আজ কারোর কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে বদনাম জুটবে। কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দ। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ। প্রেমে অশান্তি বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি।

Published by:

Share Link:

More Releted News:

কাজের প্রতি মনোযোগী হন, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লক্ষ্মীবারে কার বিপদ?

শনির উদয়ে ভাগ্য খুলছে ৩ রাশি, জানুন কাদের জীবনে আসছে বড় পরিবর্তন?

শুক্রের গোচরে কুম্ভের হঠাৎ অর্থপ্রাপ্তি, তবে পরিবারের চরম বিপদ..

আজকের রাশিফল: গুপ্ত শত্রুর আক্রমণ, থেমে থাকা কাজ গতি পাবে, কোনও সুসংবাদ পাবেন…

ভাগ্য বদলাবে অক্ষয় তৃতীয়ায়! গজকেশরী যোগের প্রভাবে এই রাশিদের ঘরে আসবে সুখ-সম্পদ

আজকের রাশিফল- মেষ থেকে মীন, কেমন কাটবে আজকের দিন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ