অক্ষয় তৃতীয়ায় তৈরি হতে চলেছে মালব্য রাজযোগ, পালটে যাবে এই তিন রাশির ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে ৩০ এপ্রিল। ওই দিন গজ কেশরী ও মালব্য রাজযোগ তৈরি হতে চলেছে। এই রাজযোগের কারণে কিছু রাশির ভাগ্য পরিবর্তিত হতে চলেছে। সেই রাশির জাতক জাতিকার আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

বৃ্ষ

গজকেশরী ও মালব্য রাজযোগের গঠন বৃষ রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হতে পারে। এই গজকেশরী রাজযোগ আপনার ঊর্ধ্বস্থানে অবস্থিত, যেখানে মালব্য রাজযোগ আয় এবং লাভ স্থানে গঠিত হতে চলেছে।

তাই এই সময় আপনার আয়বৃদ্ধি ভাল হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্যও এই সময়টা খুব ভাল।

ধনু

গজকেশরী ও মালব্য যোগে ধনু রাশির জাতক জাতিকারা উপকার পেতে পারেন। কারণ চন্দ্র ও বৃহস্পতির সংযোগ আপনার রাশিচক্রের চতুর্থ ঘরে তৈরি হবে। এই সময়কালে আপনি সময়ে সময়ে আর্থিক লাভের সুযোগ পাবেন।

এছাড়াও এই সময় আপনি ব্যক্তিগত আনন্দ লাভ করতে পারেন। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। এই সময়টি ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনুকূল।

কুম্ভ

কুম্ভ রাশির জাতকদের জন্য গজকেশরী ও মালব্য রাজযোগের গঠন উপকারি প্রমাণিত হতে পারে। গজকেশরী রাজযোগ আপনার রাশিচক্র থেকে চতুর্থ স্থানে গঠিত হবে। অন্যদিকে মালব্য রাজযোগ আপনার রাশিচক্র থেকে সম্পদের স্থানে গঠিত হবে।

তাই এই সময় আপনি যানবাহন ও সম্পত্তির সুখ পেতে পারেন। জীবনযাত্রাতেও ইতিবাচক পরিবর্তন আসবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য বজায় থাকবে। অর্থনৈতিক পরিকল্পনা সহজ হবে।  এই সময় আটকে থাকা টাকাও পেয়ে যাবেন। এছাড়াও আপনি আপনার কাজ সম্পন্ন করতে পারবেন।

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

‘বয়স নয়, দাম্পত্যে সুখটাই গুরুত্বপূর্ণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক, নায়কের পাশে রাখি

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন