হচ্ছে না ছাঁটাই, কমছে না বেতন, এই দেশে শতাধিক সংস্থায় সপ্তাহে চারদিনে কাজ

বেতনও এক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে যখন আর্থিক মন্দার মেঘ ঘনীভূত হতে শুরু করেছে, ছাঁটাই করা হচ্ছে কর্মীদের, সংস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সময় ব্রিটেনের শতাধিক সংস্থা হাঁটল অন্য রাস্তায়। তারা কোনও কর্মীকে ছাঁটাই করবে না। উল্টে সপ্তাহে কাজ করতে হবে মাত্র চারদিন। বেতন যা ছিল, সেটাই থাকবে।

জানা গিয়েছে, এই একশোটি সংস্থায় মোট কর্মীর সংখ্যা ২,৬০০। কাজের দিন কমিয়ে আনলে উৎপাদন মার খাবে কি না বা উৎপাদিত পণ্যের গুণগত মান পড়ে যাওয়ার সম্ভাবনা কতটা থাকছে, তা নিয়ে এই সংস্থাগুলি এক যোগে সমীক্ষা চালায়। সেই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, কাজের দিন কমিয়ে আনলেও কর্মীদের মধ্যে একঘেয়ামি কেটে যাবে। টানা ছয়দিন কাজ করার পরিবর্তে চারদিন কাজ করতে হলে কর্মীদের মধ্যে উৎসাহ বাড়বে। আর বেতনের পরিমাণ যা ছিল সেটাই রেখে দেওয়ার সিদ্ধান্ত কর্মীদের আরও বেশি করে কাজ করতে উৎসাহিত করবে। সেই সমীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করেই ব্রিটেনের একশোটি সংস্থা কাজের দিন কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

দ্য গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদন অনুসারে, গত জুনে এই সংস্থাগুলি এক মাস ধরে একটি ট্রায়াল রান দেয়। ট্রায়াল রানের ফলাফল অত্যন্ত ইতিবাচক। পাশাপাশি সপ্তাহে চারদিন কাজ – এই নিয়ে তারা একটা প্রচারাভিযানও চালায়। সপ্তাহে চারদিন কাজে উৎপাদিত পণ্যের মান ছিল উন্নত। এবার পাকাপাকিভাবে সপ্তাহে চারদিন কাজ করতে হবে।  

আরও পড়ুন রকেট গতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি, বলছে রিপোর্ট

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের