তিউনিসিয়া উপকূলে ফের নৌকাডুবি, মর্মান্তিক মৃত্যু ১৯ জনের

শরণার্থী বহনকারী কম করে পাঁচটি নৌকা গত চার দিনে দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সে ডুবে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নৌকাডুবির ফলে মৃত্যু হল ১৯ জন আফ্রিকান শরণার্থীর। সাব-সাহারান আফ্রিকান অঞ্চলের শরণার্থীদের বহন করে নিয়ে যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে। রবিবার একটি মানবাধিকার সংগঠনের তথ্য উল্লেখ করে এই খবর জানিয়েছে আল-জাজিরা।

অন্যদিকে ইতালির এনএসএ নিউজ এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইতালির দ্বীপ ল্যাম্পেডুসায় দুই হাজারের বেশি শরণার্থী পৌঁছেছেন। প্রতিবেদনে বলা হয়, শরণার্থী বহনকারী কম করে পাঁচটি নৌকা গত চার দিনে দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সে ডুবে গিয়েছে। এর ফলে অন্তত ৬৭ জন নিখোঁজ হয়েছেন এবং নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে যায়। যার ফলে এখনও পর্যন্ত শিশুসহ অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে গত জানুয়ারি মাসে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে শরণার্থীবোঝাই নৌকা ডুবে ৫ জনের মৃত্যু হয়। নিখোঁজ হন আরও ১০ জন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ইতালিতে প্রবেশ করেছেন অন্তত ১২ হাজার তিউনিসিয়ার শরণার্থী। গত বছর এই সময়ে সংখ্যাটা ছিল মাত্র ১৩০০। কিন্তু কেন আফ্রিকা থেকে মানুষ ইউরোপে যাচ্ছেন? আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের মতে, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু মানুষ দারিদ্য থেকে মুক্তি পেতে পালিয়ে ইউরোপে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অনেকের মৃত্যু হয় নৌকা ডুবিতে। জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্টের তথ্য অনুসারে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টায় ২৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছেন।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের