লুভর মিউজিয়ামে বহুমূল্য রত্ন চুরির এক সপ্তাহের মাথায় গ্রেফতার ২ সন্দেহভাজন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যারিসের লুভর মিউজিয়াম থেকে বহুমূল্য রত্ন চুরির ঘটনা ঘটেছিল সপ্তাহ খানেক আগে। অবশেষে এক সপ্তাহ পর গ্রেফতার হল ২ সন্দেহভাজন। শনিবার রাত ১০টার দিকে প্যারিস-চার্লস ডি গল বিমানবন্দর থেকে বিদেশগামী বিমানে ওঠার সময় সন্দেহভাজনদের মধ্যে একজনকে আটক করা হয়। দ্বিতীয়জনকে প্যারিস থেকেই আটক করা হয়।

বিশ্বের সর্বাধিক দর্শনীয় জাদুঘর লুভরে রাখা একটি মুকুট থেকে রত্ন চুরি হয় গত রবিবার। চোরেরা জানালা ভেঙে ক্রেন ব্যবহার করে জাদুঘরে প্রবেশ করে এবং আনুমানিক ১০২ মিলিয়ন ডলার মূল্যের আটটি মূল্যবান জিনিসপত্র চুরি করে। তারপর তারা বাইকে করে পালিয়ে যায়। গোটা ফ্রান্স জুড়ে শুরু হয় ব্যাপক তল্লাশি।

এই সপ্তাহের শুরুতে একটি ভিডিও সামনে আসে। তাতে দেখা যায় দুজন চোর মূল্যবান রত্ন নিয়ে পালিয়ে যাচ্ছে। চুরির পর প্যারিসের প্রসিকিউটররা বিআরবি নামে পরিচিত প্যারিস পুলিশের একটি বিশেষ ইউনিটের কাছে তদন্তের দায়িত্ব অর্পণ করেছিলেন। হাই-প্রোফাইল ডাকাতির কেস সমাধান করে এই বিআরবি ইউনিটটি।

চুরি হওয়া আটটি মুকুটের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে দুই শতাব্দীর ইতিহাস। এই মুকুটগুলি ছিল ফ্রান্সের রাজা রানির। ১৮৫৩ সালে নেপোলিয়ন তৃতীয়ের সঙ্গে বিবাহের পরপরই বিখ্যাত রত্নকার আলেকজান্দ্রে-গ্যাব্রিয়েল লেমনিয়ার কর্তৃক তৈরি সম্রাজ্ঞী ইউজেনির মুকুট চুরি হয়ে যায়। চোরেরা পালিয়ে যাওয়ার সময় মুকুটটি ফেলে রেখে যায়।

১৮৩০ থেকে ১৮৪৮ সাল পর্যন্ত ফরাসি রাজা লুই-ফিলিপের স্ত্রী রানী মেরি অ্যামেলি এবং তৃতীয় নেপোলিয়নের মা রানী হর্টেন্সের পরা একটি নেকলেস এবং কানের দুল নীলকান্তমণির সেটও চুরি হয়ে গেছে। প্রথম নেপোলিয়ন দ্বিতীয় স্ত্রী সম্রাজ্ঞী মেরি লুইসকে দেওয়া বিয়ের উপহার হিসেবে একটি নেকলেস এবং একজোড়া পান্না নির্মিত কানের দুলও চুরি হয়েছে। সরকারী জুয়েলার ফ্রাঁসোয়া-রেগনাল্ট নিটোট এই দুলজোড়া তৈরি করেছিলেন।

লুভর মিউজিয়ামে প্রতিদিন গড়ে প্রায় ৩০,০০০ দর্শনার্থী আসেন। এতে ৩৩,০০০ এরও বেশি নিদর্শন রয়েছে, যার মধ্যে রয়েছে প্রাচীন জিনিসপত্র, ভাস্কর্য এবং চিত্রকর্মই প্রধান। লিওনার্দো দ্য ভিঞ্চি অঙ্কিত মোনালিসার ছবিও এই মিউজিয়ামে রয়েছে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর