তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলে বন্দুকবাজি থামছেই না। দু’দিনে দুই হামলায় তোলপাড় তুরস্ক। ২৪ ঘন্টার মধ্যে তুরস্কে ফের স্কুলে গুলির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কাহরামানমারাসের আইসার চালিক মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার (১৫ এপ্রিল) হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের দাবি, ঘটনায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পড়ুয়া ও শিক্ষক রয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ জন।

কাহরামানমারাসের গভর্নর  মুকেরেম উনলুয়ের জানিয়েছেন, হামলাকারী ওই স্কুলেরই অষ্টম শ্রেণির এক ছাত্র। সে তার বাবার আগ্নেয়াস্ত্র ব্যাগে লুকিয়ে স্কুলে নিয়ে এসে এই হামলা চালায়। ঘটনায় ওই ছাত্রও মারা গেছে বলে বলে খবর। সেখানকার স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পরপরই বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্স ও চিকিৎসকের টিম ঘটনাস্থলে পৌঁছয়। এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী  এবং তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিনই সানলিউরফার-র সিভেরেক জেলায় একটি ভোকেশনাল হাইস্কুলে গুলির ঘটনা ঘটে। সেখানে এক ১৭ বছরের কিশোর শটগান নিয়ে নির্বিচারে গুলি চালায়। ঘটনায় ১৬ জন আহত হন, যাদের বেশিরভাগই ছাত্রছাত্রী। সানলিউরফার রাজ্যপাল হাসান সিলদাক জানিয়েছেন, হামলার পর অভিযুক্ত নিজেই গুলি করে আত্মহত্যা করে। জানা গিয়েছে, সে ওই স্কুলের প্রাক্তন ছাত্র এবং ২০০৭ সালে জন্ম।

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুল প্রাঙ্গণে ঢুকেই সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে রয়েছেন ১০ জন ছাত্র, ৪ জন শিক্ষক, ১ জন পুলিশকর্মী এবং ১ জন ক্যান্টিন কর্মী। পরপর দুই দিনের এই ঘটনায় তুরস্কজুড়ে আতঙ্ক ছড়িয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): শ্রীলঙ্কা ৩৫/৩ (তৃতীয় দিন) পিছিয়ে ৪৬৭ রানে

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা