মস্কোর হোটেলে বিধ্বংসী আগুনে পুড়ে শিশু সহ মৃত সাত

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্য মস্কোর এক হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে শিশু সহ সাতজন পুড়ে মারা গিয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও ১১ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। কীভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

রুশ বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে মধ্য মস্কোর তাগানস্কি জেলার  একটি বহুতল ভবনের পঞ্চম তলায় থাকা এমকেএম নামে একটি হোটেলে আচমকাই আগুন লাগে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচার চেষ্টা চালিয়েছিলেন আবাসিকরা। যদিও তাতে কোনও লাভ হয়নি। অগ্নিদগ্ধ হয়ে দুই শিশু সহ ছয় জন ঘটনাস্থলেই প্রাণ হারান। অগ্নিকাণ্ডের খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনা হয়। অগ্নিদগ্ধ ১২ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকি‍ৎসাধীন অবস্থায় হাসপাতালে একজনের মৃত্যু হয়। ২০০ জনকে অবশ্য নিরাপদেই বহুতলের বিভিন্ন তলা থেকে উদ্ধার করা হয়।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে ওই হোটেলটিতে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ভবনের মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবেই ভবনটিতে আগুন লাগানো হতে পারে।

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

LIC-এর আকর্ষণীয় পলিসিতে ৫ বছরের প্রিমিয়ামেই মিলবে আজীবন সুদ!

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

তারেকের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সঙ্ঘাত চরমে, ফের বাংলাদেশে অভ্যুত্থান?

ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের