গাজায় ইজরায়েলি আগ্রাসনে এক দিনে ফের মৃত্যু ৭৯ ফিলিস্তিনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দিনে দিনে গাজার উপর বেড়েই চলেছে ইজরায়েলের আগ্রাসন। গাজা দখল না করা পর্যন্ত থামতে নারাজ ইজরায়েল। গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের ইজরায়েলের হামলায় নতুন করে মৃত্যু হয়েছে ৭৯ জনের। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জারি করা বিবৃতিতে এই তথ্যই জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের হামলায় মৃত ৭৯ টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এই থাম্লায় আহত হয়েছেন আরও ২২৮ জন। নতুন করে এই হামলার ফলে ইজরায়েলি আগ্রাসনে গাজায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জনে। জানা গিয়েছে, ইসরায়েলি স্থলবাহিনী গাজা শহরের আরও গভীরে অগ্রসর হয়েছে। তাদের ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং নৌ বোমাবর্ষণের তীব্র আক্রমণের মুখে হাজার হাজার ফিলিস্তিনিকে পালিয়ে যেতে বাধ্য করছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গত ২৪ ঘন্টায় নিরলস হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শাতি শরণার্থী শিবিরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বিমান হামলায় একজন মা ও শিশু নিহত হয়েছেন এবং আল-শিফা হাসপাতালের সামনে ইসরায়েলি হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা দেওয়ার সময়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ৮ জন নিহত এবং ৩৩ জনেরও বেশি আহত হয়েছেন । গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ২ হাজার ৫১৩ জনের এবং ১৮ হাজার ৪১৪ জনের বেশি আহত হয়েছেন। ইজরায়েলের হামলা ছাড়াও গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে  শিশুসহ আরও চারজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।  এই  সংখ্যা নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৫ জনে।  যার মধ্যে ১৪৭টি শিশু রয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি গণহত্যার যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার ১৪১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গত ২ মার্চ থেকে ইসরাইলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ায় ২৪ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে।

 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?