ইজরায়েলি সেনার হামলায় খতম ৯ হিজবুল্লাহ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি : লেবানন সীমান্তে ইজরায়েলি সেনার হামলায় খতম হিজবুল্লাহর ৯ জঙ্গি। এদের মধ্যে হিজবুল্লাহর এক নেতা হোসাইন ইয়েজবেক রয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত হিজবুল্লাহর ১৪৩ জন জঙ্গি নিহত হয়েছে।

ইজরায়েলি সেনার তরফে জানা গিয়েছে, গত বুধবার দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে হামলা চালায় ইজরায়েলি সেনা। গত অক্টোবরে ইজরায়েলের সঙ্গে হামাস জঙ্গিদের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম একদিনে এত বেশি হিজবুল্লাহ জঙ্গি নিহত হল। জানা গিয়েছে, ইজরায়েলি সেনা লেবাননের দক্ষিণ প্রান্তে হিজবুল্লাহর ঘাঁটিগুলিকে হামলা চালাচ্ছে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ইজরায়েল তাদের উত্তর দিকের সীমান্তকে সুরক্ষিত রাখতে কাজ চালিয়ে যাবে ও হিজবুল্লাহ জঙ্গিদের গতিবিধির ওপর নজর রাখবে।

ইজরায়েলি সেনার হামলায় হিজবুল্লাহ জঙ্গিদের মৃত্যুর খবর স্বীকার করেছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ জানান, ‘আমরা যুদ্ধকে ভয় পাই না। তবে একথা এখনই বলতে পারছি না যে আগামীদিনে ইজরায়েলি সেনার বিরুদ্ধে আমাদের আন্দোলনের ঝাঁঝ বাড়ছে।‘ নাসরুল্লাহর এই বক্তব্যের প্রেক্ষিতে বিশেষজ্ঞদের মত, নাসরুল্লাহ খুব ভালোভাবেই জানেন, ইজরায়েল লেবাননকে ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু নিজের দেশের জাতীয় নিরাপত্তার কথাও তাঁকে চিন্তা করতে হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলি সেনাবাহিনীর আক্রমণে ২২,৩১৩ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৫৭,২৯৬ জন। গাজা সীমান্তে ইজরায়েলের সঙ্গে হামাস জঙ্গিদের এই যুদ্ধ শুরু হওয়ার পর হিজবুল্লাহ জঙ্গিগোষ্ঠী হামাসের সমর্থনে এগিয়ে আসে। হামাসকে যুদ্ধে সাহায্য করে। ফলে ইজরায়েলের সঙ্গে হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীরও যুদ্ধ শুরু হয়ে যায়।

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত