উহানের এক মহিলা মাছ বিক্রেতাই বিশ্বের প্রথম করোনা সংক্রমিত হন!

চিনের উহান শহরের একজন হিসেবরক্ষককেই (Accountant) বিশ্বের প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই তথ্য ভুল প্রমানিত হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের উহান শহরের একজন হিসেবরক্ষককেই (Accountant) বিশ্বের প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই তথ্য ভুল প্রমানিত হয়েছে। জানা যাচ্ছে, কুখ্য়াত উহান (Wuhan) বাাজরের এক মহিলা মাছ বিক্রেতাই হলেন বিশ্বের প্রথম করোনা আক্রান্ত। এই বিভ্রান্তিটি তৈরি হয় ওই অ্যাকাউন্টান্ট দাঁতের সমস্যাজনিত কারণে জ্বরে ভুগছিলেন বলে। ২০১৯ সালের ৮ ডিসেম্বর তিনি অসুস্থ হন, এবং করোনা ভাইরাসের মতো জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেয় ১৬ ডিসেম্বর। কিন্তু বৃহস্পতিবার এক সায়ন্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, ২০১৯-এর ১১ ডিসেম্বরই উহানের ওই মাছ বাজারের একাধিক বিক্রেতার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছিল। এবং এক মহিলা সামদ্রিক মাছ বিক্রেতাই প্রথম জ্বর ও উপসর্গ নিয়ে উহানের হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ওই রিপোর্টে বলা হয়েছে, ৪১ বছরের ওই অ্যাকাউন্টান্ট উহানের মাছ বাজার থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে থাকতেন। তাঁর সঙ্গে উহান মাছ বাজারের কোনও সম্পর্ক ছিল না। তিনি সম্ভবত উহানে ভাইরাস ছড়িয়ে পড়ার পর সম্ভবত তিনি সামাজিক সংক্রমণের (Community Transmission) মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন। এমনটাই দাবি করেছেন আমেরিকার আরিজোনা বিশ্ববিদ্যালয়ের ইকোলজি ও বিবর্তনীয় জীববিজ্ঞানের গবেষক মিচেল ওরবে। তাঁর গবেষণা জানাচ্ছে, উহানের মাছ বাজার থেকেই প্রথম মারন করোনা ভাইরাস ( SARS-CoV-2) সংক্রমণ শুরু হয় এবং পরবর্তী সময় এটি সুপার স্প্রেডিং হয়ে ওঠে। যদিও বিজ্ঞানীরা এখনও SARS-CoV-2 সংক্রমণের উৎস সম্পর্কে জানতে পারেননি। এর উৎপত্তিস্থল সম্পর্কে দুটি ধারণা তৈরি হয়েছে। প্রথমটি কোনও পরীক্ষাগাড় থেকে এটি ছড়ায় আর দ্বিতীয়টি কোনও প্রাণী থেকে ছড়িয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটি হল উহানের মাছ বাজারে বিক্রি হওয়া বাদুর থেকেই করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়।

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের