চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ই-ভিসা দিতে দেরি, ভারতীয় দূতাবাসের সামনে আফগান পড়ুয়াদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ই-ভিসা দিতে দেরি করায় কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাল শতাধিক পড়ুয়া। তাদের সকলের হাতেই পোস্টার। কারও হাতে থাকা পোস্টারে লেখা- পড়াশোনার সঙ্গে রাজনীতি নয়। কোনও পোস্টারে লেখা রয়েছে শিক্ষা আমাদের অধিকার।

সংখ্যাগরিষ্ঠ পড়ুয়ার মতে, আফগানিস্তানে যেহেতু শাসন ক্ষমতায় বদল ঘটেছে, সে কারণে ভারতীয় দূতাবাস ভিসা দিতে দেরি করছে। ই-ভিসার দাবিতে ভারতীয় দূতাবাসের সামনে আন্দোলনরত ছাত্র ওবাইদুল্লা নাসি জানিয়েছেন, ’আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কথা বিশ্বে আর কারও জানতে বাকি নেই।

গত আট মাস ধরে কয়েক হাজার পড়ুয়া এখানে আটকে রয়েছে। করোনার কারণে ভারত থেকে প্রায় সব পড়ুয়াই দেশে ফিরে আসে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিকহতেই আফগানিস্তানের রাজনৈতিক চিত্র বদলে যায়। তালিবানরা দেশ দখল করে। পরে ভারত সরকারের তরফ থেকে ই-ভিসার কথা ঘোষণা করা হলে বহু পডুয়া আবেদন জানায়। আজ প্রায় সাত মাস হল, ভারতীয় দূতাবাস ভিসা দিচ্ছে না। ওদিকে, ভারতের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে গিয়েছে। সেখানকার পডুয়ারা ক্লাসেও যাওয়া আসা শুরু করেছে। কিন্তু ভারতীয় দূতাবাসের গয়ংগচ্ছ মনোভাবের ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। করোনার সময় ক্লাস হত অনলাইনে। কিন্তু এখন আর পরিস্থিতি আগের মতো নেই। তাই, অফলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে।’

উল্লেখ করা যেতে পারে, আফগানিস্তানে শিক্ষা ব্যবস্থা তেমন উন্নতমানের না হওয়ায় সেখাকার অধিকাংশ পড়ুয়া ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন। এই খবর লেখা পর্যন্ত কাবুলে ভারতীয় দূতাবাসের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন ভাগ্য ফেরাতে আফগানিস্তান থেকে ইউক্রেনে, এবার ইউক্রেন থেকেও পলায়ন

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ