প্রায় ৫০ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাল রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের পর এবার রাশিয়া। শুক্রবার ভোরে চাঁদের উদ্দেশ্যে রওয়ানা দিল রাশিয়ার মহাকাশযান লুনা-২৫। রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে সয়ুজ-২ রকেটের মাধ্যমে  চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে এই মহাকাশযান। যার ওজন ৮০০ কিলোগ্রাম। ১৯৭৬ সালে শেষ মহাকাশ অভিযান করে রাশিয়া।  প্রায় ৫০ বছর পর রাশিয়ার আবার মহাকাশ অভিযান। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে লুনা-২৫। মাত্র পাঁচ দিনেই চাঁদে পৌঁছে যাবে এই মহাকাশযান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চাঁদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় চাঁদের কক্ষপথে তিন থেকে সাত দিন প্রদক্ষিণ করবে লুনা-২৫। চাঁদের দক্ষিণ মেরুতে বোগুস্লাভস্কি গর্তের এক স্থানে অবতরণের আগে চাঁদের কক্ষপথে তিন থেকে সাতদিন সময় নেবে। বোগুস্লাভস্কি-তে অবতরণ সফল না হলে বিকল্প স্থান মানজিনাস এবং পেন্টল্যান্ড গর্তে অবতরণ করানো হতে পারে।

চাঁদের মাটি বসবাসযোগ্য কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছে নানা দেশ। সম্প্রতি ৩রা অগস্ট ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আগামী ২৫ অগস্ট চাঁদে অবতরণ করবে এই মহাকাশযান। প্রায় একই সময়ে দুই দেশের মহাকাশযান অবতরণ করতে চলেছে চাঁদে। চাঁদের দক্ষিণ মেরুতে এখনও পর্যন্ত কোন দেশই সফলভাবে অবতরণ করতে পারেনি। সেক্ষেত্রে চাঁদের দক্ষিণ মেরুতে কারা প্রথম অবতরণ করতে চলেছে এখন সেটাই দেখার।   

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা