বিমানের ল্যান্ডিং গিয়ারে চড়ে আলজেরিয়া থেকে ফ্রান্স পাড়ি দিলেন এক ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : আলজেরিয়া থেকে ফ্রান্স। বিমানের ল্যান্ডিং গিয়ারে চড়েই চলে এলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বিমানটি অবতরণের পর জীবিত অবস্থায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার আলজেরিয়ার ওরান থেকে বিমানটি অবতরণ করে প্যারিসের ওরলি বিমানবন্দরে। অবতরণের পর বিমানটির ক্যাটাগরি পরীক্ষার সময়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ‘আন্ডার ক্যারেজ বে’-তে জীবিত অবস্থায় পাওয়া যায়। জানা গিয়েছে, আড়াই ঘণ্টা ধরে বিমানটিতে বিপজ্জনক অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়স ২০ বছরের আশেপাশে। ছেলেটির সঙ্গে কোনও পরিচয়পত্র না থাকায় ছেলেটির নাম বা অন্য কোনও তথ্য পাওয়া যায়নি।

ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জীবিত অবস্থায় ছেলেটিকে উদ্ধার করা হলেও হাইপোথার্মিয়ার কারণে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, বাণিজ্যিক বিমানগুলি সাধারণত ৩০ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় চলাচল করে। এত উচ্চতায় তাপমাত্রা স্বভাবতই মাইনাস ৫০ ডিগ্রির কাছকাছি হয়ে যায়। অক্সিজেনের পরিমাণ কম থাকা ও তীব্র ঠাণ্ডার কারণে সেখানে বেশিক্ষণ বেঁচে থাকা নিতান্তই অসম্ভব ব্যাপার। এই পরিস্থিতিতে কীভাবে ওই ছেলেটি বেঁচে রইল, তা এখন অনেকেরই আলোচনার বিষয়বস্তু।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৪৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ার কমপার্টমেন্টে ভ্রমণ করেছিলেন ১৩২ জন। এমনও অনেক ঘটনা সামনে এসেছে যেখানে এই ল্যান্ডিং গিয়ার কমপার্টমেন্টে ভ্রমণ করতে গিয়ে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। চার মাস আগে স্যান্টিয়াগো থেকে একটি বিমান যাত্রা শুরু করেছিল। গিয়েছিল বোগোটাতে। বিমানটির ল্যান্ডিং গিয়ারে দুই য়াত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। ২০১৫ সালে জোহানেসবার্গ থেকে হিথরো বিমানবন্দরে যাওয়া ব্রিটিশ এয়ারওয়েসের বিমানে এক যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে