ফের ৯ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করছে অ্যামাজন

মূলত বিজ্ঞাপন, টুইচ ও অ্যামাজন ওয়েব সার্ভিসের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের ওপরেই চাকরি ছাঁটাইয়ের খাঁড়া নেমে আসতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক ই-কমার্স সংস্থা অ্যামাজন। সোমবার সংস্থার সিইও অ্যান্ডি জেসসি কর্মীদের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, ‘অর্থনৈতিক অস্থিরতার কারণে আগামী কয়েক সপ্তাহেই নয় হাজারের বেশি কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সূত্রের খবর, মূলত বিজ্ঞাপন, টুইচ ও অ্যামাজন ওয়েব সার্ভিসের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের ওপরেই চাকরি ছাঁটাইয়ের খাঁড়া নেমে আসতে চলেছে।

আর্থিক মন্দার পদধ্বনি শোনার সঙ্গে সঙ্গেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে বহুজাতিক সংস্থাগুলি। মাইক্রোসফট, মেটা-ফেসবুক, ডেল, সাপের মতো তথ্যপ্রযুক্তি সংস্থার পাশাপাশি অ্যামাজনসহ একাধিক ই-কমার্স সংস্থা কর্মী সঙ্কোচনের সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের নভেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসে ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল জেফ বেজোসের সংস্থা। ফলে আর ছাঁটাইয়ের পথে সংস্থার শীর্ষ কর্তারা হাঁটবেন না বলে আশাবাদী ছিলেন অ্যামাজনের কর্মীরা।

কিন্তু তাঁদের সেই আশার বাড়া ভাতে ছাঁই ফেলে দিয়েছেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসসি। কর্মীদের কাছে পাঠানো এক মেমোতে তিনি লিখেছেন, ‘গত কয়েক বছরে প্রচুর কর্মীকে নিয়োগ করেছিল অ্যামাজন। কিন্তু আর্থিক মন্দার পদধ্বনি শোনা যাচ্ছে। এক ভয়াবহ অর্থনৈতিক অস্থিরতার মুখে পড়তে চলেছে গোটা বিশ্ব। তাই সংস্থাকে প্রতিযোগিতার বাজারে টিঁকিয়ে রাখতে এবং সিংহভাগ কর্মীদের মুখের দিকে চেয়ে আগামী কয়েক সপ্তাহ ধরে ধাপে-ধাপে ৯ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা হবে।’ উল্লেখ্য করোনার প্রকোপ শুরু হওয়ার আগে যেখানে বিশ্বজুড়ে অ্যামাজনের কর্মীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯৮ হাজার তা করোনার প্রকোপ শেষ হওয়ার পরে বেড়ে দাঁড়িয়েছিল ১৬ লক্ষের বেশি।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৬ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা