আসছেন ভ্য়ান্স, ইরান-আমেরিকা বৈঠককে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ইসলামাবাদে

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: রাত পোহালেই পাকিস্তানে উচ্চপর্যায়ের বৈঠক। তার আগেই নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে ইসলামাবাদকে। মাছি যাতে গলতে না পারে সেই ব্যবস্থাই করা হয়েছে পাকিস্তানে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। আগামী কাল, শনিবার ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বসবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের সঙ্গে আলোচনা করতে পাকিস্তান ভ্রমণ ভ্যান্সের। বুধবার আমেরিকা ও ইরান দু’সপ্তাহের জন্য শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। সেই যুদ্ধবিরতি যাতে স্থায়ী হয় ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, সেই সূত্রেই ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যাকে কেন্দ্র করে আঁটসাঁট নিরাপত্তা।

সূত্রের খবর, ইসলামাবাদের সমস্ত সরকারি দফতর, হোটেল, বিভিন্ন দেশের দূতাবাস ও একাধিক সংগঠনের দফতর, সব জায়গার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওই এলাকায় গাড়ি চলাচলে রাশ টানা হয়েছে। অতি স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে পাক সেনা। সাধারণ মানুষের যাতায়াতের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। টহল দিচ্ছে সাঁজোয়া গাড়ি ও পাক সেনা। গতকাল, বৃহস্পতিবার থেকে ইসলামাবাদের সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে বাজার ও শপিং মল। রাস্তার মোড়ো মোড়ে বসানো হয়েছে নাকা চেকিং। যেখানে সশস্ত্র পুলিশ বাহিনী সব গাড়ি চেক করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মার্কিন রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেছেন যে, আমেরিকার যে প্রতিনিধি দল ইসালামাবাদে আসবেন, তাঁদের নিরাপত্তায় কোনও খামতি হবে না।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০ কোটি ডলারের মার্কিন ড্রোন

এই বৈঠক প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কঠোর অবস্থান নিয়ে বলেছেন, ‘লেবাননের উপর ইজরায়েলি হামলা এই প্রাথমিক যুদ্ধবিরতির লঙ্ঘন করছে। এই হামলা বন্ধ না হলে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা অর্থহীন হয়ে পড়বে।’ বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠক সফল হলে তা পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তির পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?