Van Gogh: শিল্পীর আঁকা ছবিতে এবার আলুমাখা

ঘটনাটি ঘটেছে রবিবার, জার্মানির একটি সংগ্রহশালায়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভ্যানগগের ছবিকে নিশানা করে হামলা অব্যাহত।

টম্যাটো সুপের পর এবার তাঁর আঁকা ছবিতে লেপে দেওয়া হল আলুমাখা। ঘটনাটি ঘটেছে রবিবার, জার্মানির একটি সংগ্রহশালায়। আগের ঘটনায় হামলাকারী ছিলেন দুই মহিলা। জার্মানির ঘটনায় হামলাকারীর মধ্যে একজন পুরুষ।

যে ছবিতে আলুমাখা লেপে দেওয়া হয়েছি সেই ছবি ভ্যানগগ এঁকেছিলেন ১৮৯০ সালে। ছবির শিরোনাম গ্রেনস্ট্যাক্স। ওই বছর ভ্যানগ তৈরি করেছিলেন ২৫টি ছবি। গ্রেনস্ট্যাক্স তাঁর মধ্যে অন্যতম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনায় দেখা গিয়েছে, ছবি থেকে চুঁইয়ে পড়ছে আলুমাখা। আলুমাখা লেপে দেওয়ার পর এই দুইজনকে দেখা গেল মসৃণ দেওয়ালেও তারা লেপে দিল আলুমাখা। আর সেই আলুমাখা দেওয়াল বেয়ে গড়িয়ে পড়ছে। জানা গিয়েছে, এরা পরিবেশপ্রেমী। জার্মানির লেৎজে জেনারেশনের সদস্য। জার্মানিতে দীর্ঘদিন ধরেই পরিবেশ আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সংগঠন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ঘটনার ভিডিয়োতে শোনা গিয়েছে তরুণীর কণ্ঠস্বর। সে চিৎকার করে বলছে, মানুষ অভুক্ত। মানুষ না খেতে পেয়ে ঠাণ্ডায় জমে যাচ্ছে। আমরা এক ভয়ঙ্কর পরিবেশের মধ্যে বাস করছি। আর আপনারা চিন্তা করছেন এই রে ভ্যানগগের মূল্যবান ছবিটা নষ্ট হয়ে গেল।  কেউ লেপে দিল আলুমাখা, কেউ ছিটিয়ে দিল টম্যাটো সস। আপনাদের কাছে ভ্যানগগের ছবির মূল্য আছে, মানুষের জীবনের মূল্য নেই। আপনারা প্রশ্ন করতে পারেন, কেন এই কাজ করা হচ্ছে। আপনারা জানেন কি আমরা কেন রেগে আছি? রেগে থাকার কারণ, বিজ্ঞান বলছে ২০৫০ সালে আমি আমার পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারব না। আমার পরিবার না খেতে পেয়ে ধুঁকতে, ধুঁকতে মরে যাবে।

আরও পডু়ন ভ্যানগগের আঁকা ছবিতে টম্যাটো সুপ ছুঁড়ে দুই পরিবেশপ্রেমীর প্রতিবাদ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ