এই মুহূর্তে

বালোচ বিদ্রোহীদের আক্রমণে নিহত ৩৬২ পাক সেনা

আন্তর্জাতিক ডেস্ক: বালুচিস্তানে চলমান সংঘর্ষে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বালোচ বিদ্রোহী সংগঠন BLA-এর ঘোষিত ‘অপারেশন হারোফ – ২’-এর মুখে কার্যত টিকতে না পেরে একাধিক জায়গা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে পাক সেনা। বিদ্রোহীদের দাবি অনুযায়ী, ৩১ জানুয়ারি ভোর ৫ টা থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি বিকেল ৪ টা পর্যন্ত টানা কয়েকদিন ধরে এই অভিযানে বালিচিস্তানে ১৪ টি শহরে একযোগে ৭৬ টিরও বেশি হামলা চালানো হয়েছে।

BLA-এর প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযানে তাদের একাধিক শাখা সক্রিয়ভাবে অংশ নেয়। মজিদ ব্রিগেড, ফতেহ স্কোয়াড, স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড, গোয়েন্দা ইউনিট জিরাব এবং মিডিয়া শাখা হাক্কাল সব মিলিয়ে সুপরিকল্পিত হামলা চালানো হয় বলে দাবি। যদিও এই অভিযানে BLA- ৯৩ জন যোদ্ধা নিহত হয়েছেন বলেও স্বীকার করেছে সংগঠনটি, যাদের মধ্যে মাজিদ ব্রিগেডের ৫০ জন ফিদায়িন সদস্য ছিলেন।

আরও পড়ুন: পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলার নেপথ্যে আমেরিকা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

একইসঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিপুল ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেছে বিদ্রোহীরা। BLA-র দাবি, অতর্কিত আক্রমণ ও সংঘর্ষে পাকিস্তানি সেনা, ফ্রন্টিয়ার কর্পস, পুলিশ ও গোয়েন্দা সংস্থার মিলিয়ে ৩৬২ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। যদিও এই তথ্য যাচাই করা হয়নি। অন্যদিকে পাকিস্তান সরকার পাল্টা দাবি করেছে, সংঘর্ষে তাদের বাহিনী ২০০ জনেরও বেশি বিদ্রোহীকে নিকেশ করেছে।

BLA আরও জানিয়েছে, অভিযানের সময় ১৭ জন নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে ১০ জনকে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তবে ৭ জন এখনও বন্দি রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই অভিযানে একাধিক সামরিক ঘাঁটি, চেকপয়েন্ট ও পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্থ হয়েছে, পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম বাজেয়াপ্ত করার দাবিও করেছে সংগঠনটি।

এই পরিস্থিতিতে গোটা পাকিস্তান জুড়েই চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষ শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। এর মানসিক ও কূটনৈতিক প্রভাবও সুদূরপ্রসারী। বিশেষ করে সরকারি মহল, নিরাপত্তা বাহিনী এবং চিনের মতো বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা ও ভয়, যা পাকিস্তানের সামগ্রিক পরিস্থিতিকে আরও দুর্বল করে তুলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

অবশেষে ইসলামাবাদের হাসপাতালে চোখের চিকিৎসা পেলেন জেলবন্দি ইমরান খান

পাকিস্তানিদের হাঙ্গামায় লন্ডনে ১৬ বছর ধরে চলা ভারতীয় রেস্তরাঁ বন্ধের সিদ্ধান্ত মালিকের

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত চার সেনা

সন্ত্রাসীদের মদত! টেলিগ্রামে র সিইও পাভেল দুর্বলের বিরুদ্ধে মামলা

প্রেমিকার সঙ্গে দেখা করার পরদিনই অভিযানে মৃত্যু মাদকসম্রাট এল মেনচো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ