চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত চার সেনা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানে ভেঙে পড়ল হেলিকপ্টার। এই ঘটনায় মৃত্যু হয়েছে চার সেনার। ইসফাহান প্রদেশের একটি ফলের বাজারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপরে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেটিতে আগুন লেগে যায়। এটির মধ্যে পাইলট, সহ পাইলট এবং দুই ব্যবসায়ী ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এই হেলিকপ্টারটি ইরানের সেনাবাহিনীর বিমান চালনা ইউনিটের ছিল। ইসফাহান প্রদেশে খোমেনি শাহর কাউন্টি দারচেহ শহরে অবস্থিত ফল বাজারের কাছে এটি ভেঙে পড়ে। আচমকা হেলিকপ্টারটি ভেঙে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পডে়েছে বলে মনে করা হচ্ছে।  সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের বিমানের নিরাপত্তা বিষয়টি খুব ভাল নয়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে থাকে। ১৯৭৯ সালের আগে অনেক বিমান এবং হেলিকপ্টারে যান্ত্রিক সমস্যা থাকে। সেই কারণে দুর্ঘটনাগুলো ঘটে। 

পরমাণু চুক্তি নিয়ে ইরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক দফায় বৈঠক হলেও সূত্রের খবর আমেরিকার দেওয়া শর্ত মানতে নারাজ ইরান। এতেই বাড়ছে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে আমেরিকার সামরিক প্রস্তুতির ছবি। জর্ডনের মধ্যাঞ্চলে অবস্থিত ‘মুয়াফফাক সালতি’ সামরিক ঘাঁটিতে আমেরিকা নজিরবিহীন রণসজ্জার প্রস্তুত করার প্রমাণ মিলেছে।

জানা গিয়েছে, জর্ডনের মধ্যাঞ্চলে অবস্থিত 'মুয়াফফাক সালতি সামরিক ঘাঁটিতে ৬০টিরও বেশি আক্রমণাত্মক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত রবিবার থেকে প্রায় ৬৮টি কার্গো বিমান ওই ঘাঁটিতে সামরিক সরঞ্জাম নিয়ে অবতরণ করেছে। যে উপগ্রহচিত্র সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, আগের তুলনায় অনেক বেশি আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। যার মধ্যে রয়েছে র‍্যাডারকে ফাঁকি দিতে সক্ষম 'এফ-৩৫০ স্টেলথ ফাইটার জেট। এই সমস্ত কিছু দেখেই ইরান-আমেরিকার সংঘাতের আশঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতেই ইরানে সেনা হেলিকপ্টার ভেঙে পড়ায় আতঙ্ক বাড়ছে।
Published by:

Share Link:

More Releted News:

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ