চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাক-পঞ্জাব সরকার অসাংবিধানিক: সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক: পাক-পঞ্জাব সরকার অসাংবিধানিক বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Pak Supreme Court । মুখ্যমন্ত্রী হামজা (Hamza Shehbaz) এবং তাঁর মন্ত্রিসভা ভেঙে দিল। প্রধান বিচারপতি উমর বান্দিয়ালের নেতৃত্বাধীন   ডিভিশন বেঞ্চ রাতে জানিয়ে দিল, ডেপুটি স্পিকারের রুলিং সংবিধান বিরোধী। মুখ্যমন্ত্রী পদ আগলে রাখার কোনও অধিকার নেই হামজার। মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন পাকিস্তান-তেহরিক-ইনসাফ নেতা পারভেজ ইলাহি। সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত ইমরান শিবির। তারা এই রায়ে নৈতিক জয় দেখছে।   

ভোটে হেরে যাওয়ার পরেও ডেপুটি স্পিকারের (deputy speaker) কলকাঠিতে পাক-পঞ্জাব প্রদেশ বেদখল হয় ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের। হামজা (Hamza) শরিফের প্রাপ্ত ভোট ছিল ১৭৯টি। অন্যদিকে, তাঁর নিকটতম প্রার্থী ইলাহি পেয়েছিলেন ১৮৬টি ভোট। আইনসভার ডেপুটি স্পিকার দোস্ত মাজারি পাকিস্তান মুসলিম লিগের (কায়েদ আজম)(PML(Q)  ১০টি ভোট বাতিল করে দেওয়ায় মাত্র তিন ভোটে জয়ী হন হামজা। ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পাক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইমরানের দল। মামলা (petition) দায়ের হয় প্রধান বিচারপতি (chief justice ) উমর বান্দিয়ালের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে। বেঞ্চের বাকি বিচারপতিরা হলেন ইজাজুল হাসান, মুনিব আখতার।

ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে অসাংবিধানিক (un constitutional) আখ্যা দেন ইমরান। ভোটের ফল ঘোষণার দিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের (Court) দ্বারস্থ হবে। সেই সিদ্ধান্ত কার্যকর করতে সুপ্রিম কোর্টের (Supreme court) প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে তারা মামলা রুজু করে। পাকিস্তান পিপলস পার্টি (Pakistan peoples party) আগেই জানিয়ে দেয়, তারা এই শুনানি বয়কট (boycott) করবে। পাক সুপ্রিম (Pak Supreme court) কোর্ট কী রায় দেয়, সে দিকে তাকিয়ে ছিল যেমন শাসকদল (Ruling party) , তাকিয়ে ছিল বিরোধী শিবির। উল্লেখ করা যেতে পারে, গত প্রাদেশিক বিধানসভার (provincial election) ভোটেও জয়ী হয়েছিলেন হামজা (hamza) শরিফ।

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ