এই মুহূর্তে

কালো মেঘে ছেয়েছে আকাশ, ইরানে চলছে ‘কালো বিষ বৃষ্টি’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ইজরায়েলি হামলার পর অস্বাভাবিক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় একটি জ্বালানি তেলের গুদাম লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। সেই হামলার পর থেকেই তেহরানের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং রবিবার সকালে সেখানে অদ্ভুত ধরনের কালো বৃষ্টি পড়তে দেখা গিয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে ঘুম থেকে উঠে তেহরানের বাসিন্দারা এই অস্বাভাবিক বৃষ্টির দৃশ্য লক্ষ্য করে। শহরের বহু মানুষ জানান, বৃষ্টির জলের রঙ স্বাভাবিকের তুলনায় অনেকটাই গাঢ় এবং তেলের মতো আঠালো।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিনিধি ফ্রেড প্লিটজেন ঘটনাস্থল থেকে পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃষ্টির জল স্বাভাবিক নয়-এর রং কালচে। মনে হচ্ছে জলের সঙ্গে তেলের কোনো মিশ্রণ রয়েছে।” তিনি আরও জানান, তেহরানের জ্বালানি স্থাপনায় হামলার পরদিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন তেলমিশ্রিত বৃষ্টির মতো পরিস্থিতি দেখা গেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, শনিবার সন্ধ্যায় তারা তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই  জায়গাগুলো থেকে সামরিক বাহিনীসহ বিভিন্ন খাতে জ্বালানি সরবরাহ করা হতো বলে দাবি করা হয়েছে।  

আরও পড়ুন: দক্ষিণ লেবাননের এক গ্রামে ভয়াবহ হামলা ইজরায়েলের, মৃত শিশু সহ প্রায় ১৯

উল্লেখ্য, ইরান ও ইজরায়েলের সংঘাত তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে তেহরানের বেশ কয়েকটি তেল সংশোধনাগারে এবং রিজার্ভ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ছবি-ভিডিওতে বিশাল অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গিয়েছে। যেখানে উঁচু জায়গা থেকে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। একটি বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, এই হামলা ইরানের সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত তেল  সংরক্ষনাগারকে লক্ষ্য করে চালানো হয়েছে। ইরানের সন্ত্রাসী শাসনের সামরিক বাহিনী সামরিক পরিকাঠামো পরিচালনার জন্য এই জ্বালানি ট্যাঙ্কগুলি ঘন ঘন ব্যবহার করে। ইরানের সামরিক সক্ষমতা আরও ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, দক্ষিণ তেহরানের একটি তেল ডিপোতে হামলা চালানো হয়েছে। উত্তর-পশ্চিম তেহরানের একটি তেল-জ্বালানি ডিপোতেও হামলা চালানো হয়েছে। তবে তেল শোধনাগারের তেমন ক্ষতি হয়নি।  বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো ইজরায়েল ইরানের জাতীয় পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এদিকে, গত শনিবার ডোনাল্ড ট্রাম্প ইরানের কাউন্টি মিনাকের একটি স্কুলে ভয়াবহ হামলার জন্য ইরানকে দায়ী করেছিলেন। কিন্তু ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, গত শনিবার একটি বানিকন প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগ ছাত্রী। এই হামলা চালিয়েছে আমেরিকা-ইজরায়েল। তবে কেউই এই হামলার দায় স্বীকার করেনি।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যে ভয়াবহ আকার নিল যুদ্ধ, সৌদি-কাতার-আমিরশাহি-বাহরাইনে মুহুর্মুহু হামলা

‘নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই…’, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ নিয়ে বিরাট মন্তব্য ট্রাম্পের

‘অবিলম্বে সৌদি আরব ছাড়ুন’, মার্কিন দূতাবাসের কর্মীদের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে, তেলের দাম ছাড়াল ব্যারেল প্রতি ১০০ ডলার

‘খামেইনিকে হত্যার মূল্য চোকাতে হবে’, খুনি ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের

দক্ষিণ লেবাননের এক গ্রামে ভয়াবহ হামলা ইজরায়েলের, মৃত শিশু সহ প্রায় ১৯

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ