দক্ষিণ লেবাননের এক গ্রামে ভয়াবহ হামলা ইজরায়েলের, মৃত শিশু সহ প্রায় ১৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পাশাপাশি লেবাননেও হামলা জারি রেখেছে ইজরায়েল। এবার দক্ষিণ লেবাননের সির আল-গারবিয়েহ গ্রামে একটি তিনতলা বাড়িতে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনা। সেই হামলাতে মৃত্যু হয়েছে শিশুসহ প্রায় ১৯ জনের। ঘটনার পর এলাকা জুড়ে ব্যপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধার করতে সিভিল ডিফেন্স ও উদ্ধারকারী দল কাজ করছে।এই হামলার আগে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক একদিন আগেই জানিয়েছিল ইজরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন। তারপরেই নতুন করে এই হামলার খবর মিলেছে। 

আরও পড়ুনঃ কুমিল্লায় মন্দিরে বোমা হামলা, পুরোহিত-সহ আহত তিন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণকের দেওয়া তথ্য অনুযায়ী, এই সপ্তাহে শুরু হওয়া সংঘাতে দেশটিতে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। দক্ষিণ লেবাননভিত্তিক মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহর ওপর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ছোট দেশটিতে  মানবিক বিপর্যয় চরমে উঠেছে। গত ৫ দিনে অন্তত ২৯৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩ জনে। শুধু রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলেই এ পর্যন্ত নিহত হয়েছে ১২০ জন। হাজারো মানুষ শরণার্থী হয়ে সীমান্ত পেরিয়েছে।  গত সোমবার হিজবুল্লাহ দাবি করেছিল, তারা উত্তর ইজরায়েলের একটি সামরিক স্থাপনায় রকেট হামলা চালিয়েছে।  তারপর ওইদিনই ইজরায়েল লেবাননে বিমান হামলা শুরু করে। দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত হয়; আহত হয় আরও ১৪৯ জন।  

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম