চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কানাডায় ভারতীয় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

নিজস্ব প্রতিনিধি:  কানাডার অক্সফোর্ডে গুলি করে হত্যা করা হয়েছে খান্নার রাজগড় গ্রামের বাসিন্দা ভারতীয় ব্যবসায়ী দর্শন সিং সাহাসিকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ধিলন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে হত্যার দায় স্বীকার করে নিয়েছেন। দর্শন সিংয়ের মৃত্যুর খবরে রাজগড়ে নেমেছে শোকের ছায়া। দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোয় গ্যাং জানিয়েছে ভারতীয় ব্যবসায়ী দর্শন সিং সাহসী ‘চিত্তা’ (মাদক) এর বিশাল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দাবী দর্শন সিং সাহাসির কাছ থেকে তাঁরা টাকা দাবী করেছিল। কিন্তু ওই ভারতীয় ব্যবসায়ী তা দিতে অস্বীকার করেন। পাশাপাশি গ্যাংয়ের সদস্যদের নম্বরও ব্লক করে দেন। যদিও মাদক ব্যবসার কথা অস্বীকার করেছেন দর্শন সিং সাহাসির পরিবার। তাদের দাবি, দর্শন সিং কঠোর পরিশ্রম করে কোটি কোটি টাকা উপার্জন করেছিলেন। তারপর গড়ে তুলেছিলেন নিজের সংস্থা ।

দর্শন সিং সাহাসির জন্মস্থান রাজগড়ে। তাঁর মৃত্যুর খবর পৌঁছাতেই সেখানে নেমে এসেছে শোকের ছায়া। ব্যবসায়ীর ম্যানেজার নীতিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন অত্যন্ত ভাল মানুষ ছিলেন দর্শন সিং। তাঁর কাছ থেকে কখনও কেউ খালি হাতে ফেরেনি।

দর্শন সিং সাহাসি কঠোর পরিশ্রম করে কোটি কোটি টাকা উপার্জন করে একটি কোম্পানি গড়ে তুলেছিলেন। তিনি রাজগড়ে তাঁর ক্যানেম কোম্পানির জন্য একটি অফিস খুলেছিলেন। সেখানে ম্যানেজমেন্টের কাজ হত। এমন মানুষের আচমকা মৃত্যুতে শোকাহত পরিবার থেকে শুরু করে এলাকাবাসী। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ধিলন সোশ্যাল মিডিয়ায় ব্যবসায়ী দর্শন সিং সাহাসির হত্যার দায় স্বীকার করে পোস্ট করেছে।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ