আজব কাণ্ড, ৫২ কোটি টাকা দিয়ে কলা কিনে নিমিষেই খেয়ে নিলেন চিনা শিল্পপতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ‘কলা’ খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। কলাপ্রেমীদের সঙ্গে সঙ্গে শিল্পকর্মেও ‘কলা’ বেশ আলোচিত। কলা দিয়েই মস্ত বড় শিল্পিরাও তাঁদের কারুকার্য ফুটিয়ে তোলে। তাই বলে একটি মাত্র কলার দাম ৫২ কোটি টাকা। এই দাম শুনলে চমকে যাবেন অনেকেই। প্রাকৃতিকভাবে উৎপাদিত এই ফলটিকে শিল্পকর্মে রূপ দিয়েছিলেন ইতালির শিল্পী মরিজিও ক্যাটালান। আর তাতেই অসাধারণ হয়ে উঠেছে এই কলাটি। নিলামের মাধ্যমে এই কলা বিক্রি হলো ৬২ লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫২ কোটি টাকা। নিলামের মাধ্যমে এই ‘শিল্পকর্ম কলাটি’ কিনে নিয়েছেন চিনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন সান।

এখন কলার মালিক হলেন জাস্টিন সান। তিনি যখন কলা কেনেন, তখনই ঠিক করে নিয়েছিলেন তিনি কলাটি সাবাড় করবেন। অবশেষে ৫২ কোটি টাকা দিয়ে কেনা কলাটি খেয়ে ফেললেন তিনি। তিনি হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে এই মূল্যবান কলাটি মুখে পুরে নেন।
জাস্টিন সান একটি প্রতিষ্ঠান চালান যেটির ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সিতে ব্যবসা করতে পারেন। অনেকের মতে, নিজের প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার স্বার্থে তিনি হয়ত কলাটি এত দাম দিয়ে কিনেছেন। প্রচার আলোয় আসতে তিনি কলাটি খেয়ে ফেলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে। এটি তৈরি করেন মারিজিও ক্যাটেলান। এর আগে অবশ্য এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে একজন পারফরমেন্স আর্টিস্ট। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। তবে এর জন্য এক টাকাও তাঁদের দিতে হয়নি।

 

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো