‘আমাদের বন্ধুত্ব কেউ ভাঙতে পারবে না’ ভিডিয়ো কলে কী কথা হল পুতিন-শিরের মধ্যে ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার কূর্সিতে বসেছেন ট্রাম্প। এর রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার (২১ জানুয়ারি) পুতিন ও শি জিনপিং দুই বিশ্ব নেতা ভিডিও কলে সাক্ষাৎ করলেন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার প্রস্তাব দেন তারা।

এই বৈঠক নিয়ে ক্রেমলিনের তরফে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করা হয়। এই ভিডিয়োটিতে পুতিন শি’কে বলেন, ‘আমি আপনার সঙ্গে একমত যে মস্কো ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতা বজায় থাকা উচিত। পরবর্তীতে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছি। শি আমার ভাল বন্ধু।’ অবশ্য সাম্প্রতিক মাসগুলোতেও পুতিন চিনকে ‘মিত্র’ হিসেবে উল্লেখ করেন।

একইসঙ্গে পুতিন আরও জানান, ‘আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের, পারস্পরিক বিশ্বাস ও সমর্থনের উপর ভিত্তি করে। বৈশ্বিক রাজনীতির উপর নির্ভর করে নয়। পরিস্থিতি যেমনই থাকুক না কেন সর্বদা পাশে থাকতে হবে। এমনটাই বন্ধুত্বের উদাহরণ হওয়া উচিত।’

অন্যদিকে শি পুতিনকে তার ‘কাছের বন্ধু’ বলে সম্বোধন করেন। তাদের সম্পর্ক ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে বলে স্বীকার করেন তিনি। ভবিষ্যতে তা আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদী শি জিনপিং।

উল্লেখ্য, এদিকে ইউক্রেনে টানা দীর্ঘ দিন ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে পুতিনের প্রতি আহ্বান জানান নয়া প্রেসিডেন্ট ট্রাম্প। শপথ গ্রহণের পর ট্রাম্প বলেন, পুতিনের উচিত যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তি করা। কারণ এই সংঘাত রাশিয়াকে ‘ধ্বংস’ করছে। একইসঙ্গে জানান জেলেনস্কিরও উচিত যুদ্ধ বন্ধে সায় দেওয়া।

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?