ট্রাম্পের হুঙ্কারে পিছু হটল কলম্বিয়া, অভিবাসীদের ফেরত নিতে রাজি

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  আমেরিকা থেকে নির্বাসিত অভিবাসীদের ফেরত না নিলে কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ও ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ‘প্রতিশোধ’ হিসেবে দেশটির ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপ হুমকি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তবে এবার সমঝোতার চুক্তিতে এল কলম্বিয়া। অভিবাসীদের গ্রহণ করতে প্রস্তুত দেশটি। সেইসঙ্গে ট্রাম্প প্রশাসন শুল্কও তুলে নিল কলম্বিয়ার ওপর থেকে।

এর আগে রবিবার(২৬ জানুয়ারি)কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাসিত অভিবাসীদের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমানকে তার দেশে অবতরণে বাধা দিয়েছিলেন।এই নিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ট্রাম্পের উদ্দেশে জানান, ‘আমাদের নাগরিকদের সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করবেন না। অভিবাসীদের মর্যাদা ও সম্মানের সঙ্গে ফিরিয়ে দিতে হবে।তারা কোন অপরাধ করে নি। খারাপ ব্যবহার করলে পাল্টা ব্যবস্থা নেবে কলম্বিয়া।’

ট্রাম্পও তার সামাজিক মাধ্যমে পাল্টা লেখেন, কলম্বিয়া থেকে আমেরিকায় আসা সব পণ্যের ওপর ‘অবিলম্বে’ অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।এক সপ্তাহের মধ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ করা হবে। শুধু তাই নয়, কলম্বিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আমেরিকায় তাদের তাৎক্ষণিক ভিসাও বাতিল করা হবে বলেও হুমকি দিয়েছিলেন ট্রাম্প।এদিকে পাল্টা কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, আমেরিকার উপরেও ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে কলম্বিয়া। কিন্তু এই বাকবিতর্ক শেষ পর্যন্ত থামল। অভিবাসীদের ফেরত নিতে প্রস্তুত কলম্বিয়া। অন্যদিকে এতে বেশ খুশিই হয়েছেন ট্রাম্প। তাই তড়িঘড়ি শুল্ক আরোপ ও কলম্বিয়াকে নিষেধাজ্ঞার পরিকল্পনা বাতিল করেছেন তিনি।

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২